Tuesday, April 14, 2026
HomeScrollএটি গণতন্ত্র নয়, 'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাকের ডিরেক্টর...
Abhishek Banerjee

এটি গণতন্ত্র নয়, ‘ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না’, আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারিতে মন্তব্য অভিষেকের

আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

কলকাতা: ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না’, আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে (ED Arrests I-PAC Director) বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কয়লা পাচার মামলায় (coal scam case) গ্রেফতার I-PAC-র অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল (I-PAC Director Vinesh Chandel Arrested)। ভোটের আগে এই গ্রেফতারি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বেআইনি লেনদেন সংক্রান্ত মামলায় ভিনেশ চান্ডেলকে দিল্লি থেকে গ্রেফতার করেছে ইডি। আইপ্যাক (I-PAC) ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেফতারিতে (I-PAC Director Arrest) তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিজের এক্স (X) হ্যান্ডেলে একটি লম্বা পোস্ট করে তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

অভিষেক স্যোশাল মিডিয়ায় লেখেন, পশ্চিমবঙ্গে ভোটের মাত্র ১০ দিন আগে আইপ্যাকের সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চ্যান্দেলের গ্রেফতারির ঘটনা শুধু উদ্বেগজনকই নয়—এটি প্রতিযোগিতার সমতার ধারণাটিকেই নাড়িয়ে দিয়েছে।যখন রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ থাকা উচিত, তখন এই ধরনের পদক্ষেপ কী বার্তা দিচ্ছে? তাঁর মতে, বিরোধীদের সঙ্গে কাজ করলেই গ্রেফতার হতে হবে—এমন ভয় দেখিয়ে আসলে গণতন্ত্রকে ধমক দেওয়া হচ্ছে। এতে নির্বাচনের সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট হচ্ছে। এটি গণতন্ত্র নয়—ভীতিপ্রদর্শন।

আরও পড়ুন: কয়লা কেলেঙ্কারিতে ইডির হাতে গ্রেফতার আই-প্যাক অন্যতম ডিরেক্টর

পশ্চিমবঙ্গে কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি অর্থ পাচার মামলায় সোমবার ইডি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সূত্রের খবর, সোমবারই ইডি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ‘আই-প্যাক’ (I-PAC)-এর অন্যতম ডিরেক্টর ও সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেলকে গ্রেফতার করেছে। ইডির তরফে দাবি করা হয়েছে, ভিনেশের বাড়িতে তল্লাশির পরও তাঁদের তদন্ত প্রক্রিয়া চলছিল। সেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। সেই তথ্যের উপর ভিত্তি করেই এই গ্রেফতারি বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির। ইডি সূত্রে খবর, আইপ্যাকের অন্যতম ডিরেক্টরের উত্তরে সন্তুষ্ট না হওয়ার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ইডি কর্তারা জানিয়েছেন, ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’ (PMLA)-এর বিধান অনুযায়ী দিল্লিতে চান্দেলকে হেফাজতে নেওয়া হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/