Tuesday, July 14, 2026
HomeScroll১২ ঘণ্টার খাটুনি, বেতন ‘নামমাত্র’! নয়ডায় শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি
Noida

১২ ঘণ্টার খাটুনি, বেতন ‘নামমাত্র’! নয়ডায় শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি

সোমবার সকালে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ফেজ-২ এলাকা

নয়ডা: সপ্তাহের শুরুতেই উত্তপ্ত উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নয়ডার (Noida) শিল্পাঞ্চল। বেতন বৃদ্ধি ও শ্রম আইনের সঠিক প্রয়োগের দাবিতে রাস্তায় নামা হাজার হাজার শ্রমিকের বিক্ষোভ ঘিরে সোমবার সকালে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ফেজ-২ এলাকা। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ।

নয়ডার হোসিয়ারি কমপ্লেক্স ও সেক্টর ৮৪-র একাধিক টেক্সটাইল ও ইলেকট্রনিক্স কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরেই অবস্থান বিক্ষোভে ছিলেন। সোমবার সেই বিক্ষোভই হিংসাত্মক রূপ নেয়। অভিযোগ, পাথর ছোড়া, গাড়ি ভাঙচুরের পাশাপাশি একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: গুণমান পরীক্ষায় ডাহা ফেল ১৯৮ ওষুধ! তালিকায় জরুরি ওষুধ, ইঞ্জেকশন, স্যালাইন, আর কী?

শ্রমিকদের মূল দাবি, বর্তমান বাজারদরে ১৩-১৫ হাজার টাকায় সংসার চালানো অসম্ভব। তাঁদের বক্তব্য, হরিয়ানায় যেখানে ন্যূনতম মজুরি ১৫ হাজারের বেশি, সেখানে উত্তরপ্রদেশে তা এখনও প্রায় ১৩ হাজারেই আটকে। এক মহিলা শ্রমিকের কথায়, “১২ ঘণ্টা কাজ করে এই টাকায় সংসার চালানো যায় না। গ্যাস, ভাড়া, সব কিছুর দাম বাড়ছে, কিন্তু বেতন বাড়ছে না।”

শুধু বেতন নয়, ওভারটাইমের টাকা না পাওয়া, ৮ ঘণ্টার বদলে ১২ ঘণ্টা কাজ করানো, এমনকি কর্মস্থলে মৌলিক সুবিধার অভাব, এই সব অভিযোগও সামনে এসেছে। নারী সুরক্ষার প্রশ্নও তুলেছেন বিক্ষোভকারীরা। পুলিশ সূত্রে খবর, এক মহিলা শ্রমিক আহত হওয়ার গুজব ছড়াতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে বিক্ষোভ ছত্রভঙ্গ করা হয়।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শ্রমিকদের আশ্বাস দেওয়া হয়েছে, ওভারটাইমে দ্বিগুণ পারিশ্রমিক ও সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা হবে। তবে বেতন বৃদ্ধির প্রশ্নে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় নয়ডার শিল্পাঞ্চলে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot