Tuesday, July 14, 2026
HomeScrollCSK-কে হারিয়ে প্রথম জয় পাবে KKR? মেগা-ম্যাচের আগে কীভাবে ছক কষছে নাইটরা?
Kolkata Knight Riders

CSK-কে হারিয়ে প্রথম জয় পাবে KKR? মেগা-ম্যাচের আগে কীভাবে ছক কষছে নাইটরা?

টুর্নামেন্টে টিকে থাকতে নাইটদের জন্য ঘুরে দাঁড়ানো অত্যন্ত জরুরি

ওয়েব ডেস্ক: আইপিএল-এর (IPL 2026) শুরুটা একেবারেই সুখকর হয়নি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) জন্য। এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি তারা। একমাত্র পয়েন্ট এসেছে বৃষ্টির সৌজন্যে। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানো অত্যন্ত জরুরি নাইটদের জন্য।

এই গুরুত্বপূর্ণ সময়ে তাদের সামনে চ্যালেঞ্জ চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অনুপস্থিতিতে কিছুটা দুর্বল দেখালেও, শেষ ম্যাচে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে চেন্নাই। সেই ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন সঞ্জু স্যামসন। পাশাপাশি ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়ছেন আয়ুষ মাত্রেও। ফলে চিপকের লড়াই সহজ হবে না কেকেআরের জন্য।

আরও পড়ুন: KKR-এ স্বস্তির খবর! দলে আসছেন ১৮ কোটির ভয়ঙ্কর পেসার! এবার কাটবে শনির দশা?

তবে নাইট শিবিরে কিছুটা স্বস্তির খবর শোনাচ্ছে বরুন চক্রবর্তীকে (Varun Chakravarthy) ঘিরে। চোটের কারণে শেষ দুই ম্যাচে খেলতে না পারলেও, তিনি এখন অনেকটাই ম্যাচ ফিট। সম্প্রতি নেটে পূর্ণ উদ্যমে বল করতে দেখা গেছে তাঁকে। চিপক তাঁর ‘ঘরের মাঠ’, ছোটবেলা থেকে এখানেই ক্রিকেটে বড় হয়ে ওঠা। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর প্রত্যাবর্তন কেকেআরের জন্য বড় শক্তি হতে পারে। বিশেষ করে স্পিন সহায়ক পিচে বরুণের উপস্থিতি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

অন্যদিকে, আরেক রহস্যময় অস্ত্র মাথিশা পাথিরানাকে (Matheesha Pathirana) নিয়ে অনিশ্চয়তা কাটেনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাশ করলেও, এখনও দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দিষ্ট দিন জানা যায়নি। দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকার কারণে তাঁর ম্যাচ ফিটনেস নিয়েও সতর্ক কেকেআর টিম ম্যানেজমেন্ট। ফলে চেন্নাই ম্যাচ তো বটেই, পরের ম্যাচেও তাঁকে পাওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে।

চিপকের স্পিন-বান্ধব পিচ, প্রতিপক্ষের ফর্মে ফেরা ব্যাটার, আর নিজেদের অনিশ্চিত শুরু—সব মিলিয়ে কঠিন পরীক্ষার সামনে কেকেআর। তবে বরুণের সম্ভাব্য প্রত্যাবর্তনই এখন নাইটদের সবচেয়ে বড় আশা। এখন দেখার, এই ‘ঘরের ছেলে’ কি দলকে প্রথম জয়ের স্বাদ এনে দিতে পারেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto