HomeScroll৫৩ লাখের রাজকীয় বাইকে 'দাবাং' দিলীপ! প্রাতঃভ্রমণে অন্য মেজাজে রাজ্যের মন্ত্রী
Dilip Ghosh

৫৩ লাখের রাজকীয় বাইকে ‘দাবাং’ দিলীপ! প্রাতঃভ্রমণে অন্য মেজাজে রাজ্যের মন্ত্রী

রাজনীতির ময়দানে বরাবরই ‘ডোন্ট কেয়ার’ মনোভাবের জন্য পরিচিত দিলীপ ঘোষ

কলকাতা: কলকাতায় থাকলে ভোরবেলা নিউ টাউনের ইকো পার্কে মর্নিং ওয়াক করা বহুদিনের অভ্যাস দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বৃহস্পতিবার সকালেও সেই রুটিনে ছেদ পড়েনি। তবে এদিন প্রাতঃভ্রমণের মাঝেই একেবারে অন্য মেজাজে ধরা দিলেন বিজেপি (BJP) নেতা তথা রাজ্যের মন্ত্রী। পার্কের ভিতরে আচমকাই ৫৩ লক্ষ টাকার একটি বিলাসবহুল বাইক চালাতে (Bike Riding) দেখা গেল তাঁকে। পিছনে একজনকে বসিয়ে অনায়াসে সেই দামি বাইক ছোটাতে দেখা যায় দিলীপ ঘোষকে। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

রাজনীতির ময়দানে বরাবরই ‘ডোন্ট কেয়ার’ মনোভাবের জন্য পরিচিত দিলীপ ঘোষ। স্পষ্টভাষী ও নির্ভীক ভাবমূর্তির কারণেই তিনি আলাদা করে নজর কেড়েছেন রাজনৈতিক মহলে। সমর্থকদের একাংশের মতে, বাংলায় বিজেপির সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর এই আগ্রাসী ও স্পষ্ট অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় অন্দরে নানা বিতর্ক ও মতবিরোধের মুখেও পড়তে হয়েছে তাঁকে। এমনকি ব্যক্তিগত জীবন, বিশেষ করে তাঁর বিয়ের সিদ্ধান্ত নিয়েও কম আলোচনা হয়নি রাজনৈতিক মহলে। তবে সব সমালোচনাকে উপেক্ষা করে নিজের অবস্থানে অনড় থেকেছেন তিনি।

আরও পড়ুন: ফের চালু হতে পারে একাধিক বাসরুট! পরিবহনে গতি আনতে বিরাট নির্দেশ শুভেন্দু সরকারের

বিধানসভা নির্বাচনের পর এখন তিনি রাজ্যের মন্ত্রী। কিন্তু পদমর্যাদা বাড়লেও তাঁর পুরনো অভ্যাস বা জীবনযাপনের ধরনে বিশেষ বদল আসেনি বলেই মনে করছেন অনেকে। বৃহস্পতিবারের ইকো পার্কের ঘটনাও যেন সেই বার্তাই দিল। প্রত্যক্ষদর্শীদের কথায়, মর্নিং ওয়াক চলাকালীন আচমকাই ওই বিলাসবহুল বাইকের প্রতি আগ্রহ দেখান দিলীপ ঘোষ। এরপর আর দেরি না করে নিজেই বাইকের চালকের আসনে বসে পড়েন। এর আগেও তাঁকে বিভিন্ন সময়ে মোটরবাইক চালাতে দেখা গিয়েছে। তবে এবার ৫৩ লক্ষ টাকার রাজকীয় বাইকে তাঁর সওয়ারি নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News