Sunday, June 28, 2026
HomeScrollসরস্বতী পুজোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বড় নির্দেশ হাইকোর্টের
Jadavpur University

সরস্বতী পুজোয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বড় নির্দেশ হাইকোর্টের

বাগদেবীর আরাধনায় কোনও অশান্তি নয়, নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ হাইকোর্টের

কলকাতা: বাগদেবীর আরাধনায় কোনও অশান্তি নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) সরস্বতী পুজোয় (Saraswati Puja 2026) নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। পুজোর দিন যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে সে বিষয়ে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আইনশৃঙ্খলের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে স্থানীয় থানাকে সহযোগিতা করতে হবে। ওই দিন সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করবে যাদবপুর থানা। বৃহস্পতিবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ৷

শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সরস্বতী পুজোকে ঘিরে অতীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের অশান্তির ঘটনা ঘটেছে। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, সরস্বতী পুজোকে (Jadavpur University Saraswati Puja 2026) কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সে বিষয়ে আদালত হস্তক্ষেপ করুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কোনও রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে ৷ এই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিল আদালত৷ আদালত জানায়, ক্যাম্পাসের ভিতরে আইনশৃঙ্খলা বজায় রাখার মূল দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই। তবে পরিস্থিতির প্রয়োজন হলে স্থানীয় থানার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। কোনও রকম অবহেলা বরদাস্ত করা হবে না বলেও ইঙ্গিত দিয়েছে ডিভিশন বেঞ্চ।অপরদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, চার সপ্তাহের মধ্যে সিসিটিভি লাগানোর কাজ শেষ করবে ওয়েবেল

আরও পড়ুন: দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটে নৈতিক সমর্থন চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল AIBOC

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO