Sunday, June 14, 2026
HomeScrollপ্রেসিডেন্সি জেলের ঘটনায় সাসপেন্ড ২ পুলিশ আধিকারিক, সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari

প্রেসিডেন্সি জেলের ঘটনায় সাসপেন্ড ২ পুলিশ আধিকারিক, সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী

সংশোধনাগারে অপরাধীদের হাতে মোবাইল যাচ্ছে কী করে? তদন্তের নির্দেশ শুভেন্দুর

কলকাতা: প্রেসিডেন্সি জেলে প্রচুর মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে। স্মার্টফোন ব্যবহার হচ্ছে। এর সঙ্গে জেল কর্তৃপক্ষের একটি অংশ জড়িত। শুক্রবার দুপুরে নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এটা সিআইডিকে তদন্ত করার কথা বলুন। মুখ্যসচিবকে (Home Secretary)বলছি, সিমটা কাদের? মোবাইল ফোন কোথায় থেকে এসেছে? কল রেকর্ড পুরোটা দেখতে হবে। যারা করছে তারাও দোষী। এতদিন পুলিশকে করতে দেওয়া হয়নি কাজে। তারা এফিসিয়েন্ট। ওনারা রিটার্ন দেবে। প্রেসিডেন্সি জেলের (Presidency Correctional Home, Alipore) এটা একটা নেক্সস ছিল। আগের সরকার এর কিছু থাকতে পারে। কোনও ক্ষমতাশালী এর কাজ থাকতে পারে। বাইরে থেকে যারা জেলের ভিতরে থাকা যাদের ফোন করেছিলেন তারাও জেলে ঢুকবে।সেই সঙ্গে প্রেসিডেন্সি জেলের ঘটনায় ২ জনকে সাসপেন্ড করার কথা জানালেন মুখ্যমন্ত্রী।

নবান্নে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমরা এই সরকার দ্বায়িত্ব নেওয়ার পড়ে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে আইনের সমস্যা ছিল, সব জায়গায় যে ভাবে দুর্নীতি, রক্ষকই ভখক, সংশোধনাগার গল্প রয়েছে যে গুলো জেল বলা হয়, আমরা কাল সন্ধ্যা বেলায় প্রিসনারদের থেকে ইনপুট পাচ্ছিলাম, ‘প্রেসিডেন্সি জেলে প্রচুর মোবাইল ফোন ব্যবহার করা হচ্ছে। স্মার্টফোন ব্যবহার হচ্ছে। এর সঙ্গে জেল কর্তৃপক্ষের একটি অংশ জড়িত। গত সরকারের সমর্থন থাকতে পারে। আমরা এই খবর পেয়েছি। ডিজি কারেকশনাল হোমকে বিষয়ে বিষয়টি জানানো হয়েছিল। তদন্ত করে দেখা যায়, এই ঘটনা সত্যি। আগের সরকার এর ব্যর্থতা থাকতে পারে, বা ব্যবস্থা ও নেয়নি সেটাও হতে পারে, দেখা যায় অভিযোগটা সঠিক।

আরও পড়ুন: ঘরছাড়া তৃণমূল কর্মীদের ফেরানো হবে… বিরোধী দলনেতাকে শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

মুখ্যমন্ত্রী আরও বলেন, এই মোবাইল ফোন গুলো কাল প্রেসিডেন্সি জেল থেকে উদ্ধার করা হয়েছে। আমরা এটা সবার সামনে আনতে চাইছি যে এই কারণে জেল থেকে অপরাধীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন শাসক এর নেতৃত্বে। বছর এর পর বছর নেক্সস চালিয়ে যাচ্ছে। এটা করতে সময় লাগবে। রাজ্যের যত সংশোধনাগার আছে বা যারা মোবাইল ফোন সাপ্লাই করছেন আজ সতর্ক করে দিতে চাই। আজ থেকে এটা শেষ। এই মোবাইল গুলো উদ্ধার করে যে গাইডেলাইন আছে তা মেনে তাদের আলাদা সেল এ সরানো হয়েছে। সন্দেশখালি এর শেখ শহজন সহ যারা জেলে বসে নেটওয়ার্ক কাজ করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে ও ব্যবস্থা নিতে হবে জেল কতৃপক্ষকে। আজকে প্রেসিডেন্সি জেলের ঘটনায় ২ জন কে সাসপেন্ড করছি। শুধু মাত্র উদ্ধার করে isolation এ পাঠানো নয়, যে পদক্ষেপ টা আমরা নিতে পারি সেটা নিতে হবে। এবার থেকে সাবধান, সতর্ক হয়ে যে কাজ টা আপনাকে দেওয়া হয়েছে সেটা করুন। তিলজলা এর ফায়ার এর পর এটা সতর্ক বার্তা।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে যত সংশোধনাগার আছে, সেখানকার কর্তৃপক্ষকে সাবধান করতে চাইছি। অপরাধীদের এ ভাবে সাহায্য করা যাবে না। আজ থেকে এ সব বন্ধ। প্রেসিডেন্সি জেলের ঘটনায় দু’জনকে সাসপেন্ড করছি। এন কুজুর, প্রেসিডেন্সি জেলের সুপারিন্টেন্ডেন্ট এবং দীপ্ত ঘড়াই, প্রেসিডেন্সি জেলের চিফ কন্ট্রোলার। মোট ২৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। দমদম সেন্ট্রাল জেল থেকে বহরমপুর জেল– একাধিক জায়গায় এই ধরনের অভিযোগ আছে।জেলের মধ্যে কী করে ফোন ঢুকল, সিআইডি-কে তদন্ত করতে বললেন মুখ্যমন্ত্রী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d