Thursday, June 18, 2026
HomeScrollঅবৈধ গরু পাচার রুখে দিলেন রেখা পাত্র! হিঙ্গলগঞ্জের ফেরিঘাটে কী করলেন বিজেপি...
Rekha Patra Stops Cow Smuggling

অবৈধ গরু পাচার রুখে দিলেন রেখা পাত্র! হিঙ্গলগঞ্জের ফেরিঘাটে কী করলেন বিজেপি বিধায়ক? দেখুন বড় খবর

গরু পাচার রুখতে এবার অ্যাকশন মোডে রেখা পাত্র

উত্তর ২৪ পরগনা: অবৈধ গরু পাচার (Illegal Cow Smuggling) রুখতে এবার ‘অ্যাকশন মোড’-এ দেখা গেল রেখা পাত্রকে (Rekha Patra)। মাঠে নেমে গরু পাচার রুখে দিলেন হিঙ্গলগঞ্জের (Hingalganj) বিজেপি (BJP) বিধায়ক। গাড়ি আটকে তা থেকে গরুগুলিকে নামিয়ে সেগুলিকে উদ্ধার করলেন তিনি। শুধু তাই নয়, উদ্ধারকৃত গরুগুলিকে নিজের হাতে জল ও খাবার খাওয়াতেও দেখা গেল রেখা পাত্রকে।

সূত্রের খবর, শুক্রবার হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট দিয়ে অবৈধভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনার খবর পান রেখা পাত্র। তৎক্ষণাৎ ওই এলাকায় পৌঁছায় হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক। সঙ্গে সঙ্গে ওই অবৈধ গরু গাড়ি থেকে নামিয়ে দেন তিনি। তারপর ওই সমস্ত গরু গুলো রাস্তার পাশে একটি গাছের ছায়া জায়গায় বেঁধে রেখে বিচুলি ও জল খাওয়ার ব্যবস্থা করেন বিধায়িকা রেখা পাত্র‌‌।

আরও পড়ুন: তৃণমূল নেতার চোখ ধাঁধানো ‘লভ হাউস’! ভাঙড়ে শুরু রাজনৈতিক তরজা

হিঙ্গলগঞ্জের পদ্ম বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। গরু অবৈধ ভাবে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই ওই সমস্ত গরুগুলোকে আটকে দেন বিধায়ক।

উল্লেখ্য, ক্ষমতায় এসেই অবৈধ গরু পাচার রুখতে বেশ কিছু কড়া নির্দেশিকা দিয়েছে শুভেন্দু সরকার। কয়েকদিন আগেই রাজ্য সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যে, বেআইনি গরু হাট কোনও ভাবেই চলতে দেওয়া যাবে না। এক্ষেত্রে নজরদারি কড়ার করার নির্দেশিকাও দেওয়া হয় সরকারের তরফে। এর পরেই রাজ্যের বেশ কিছু এলাকায় অবৈধ গরু পাচার রুখে দেওয়ার ঘটনাও সামনে আসে। এবার সেই ভূমিকায় দেখা গেল রেখা পাত্রকেও।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO