HomeScrollসস্তা হল এলপিজি, নতুন দাম কত জানেন?
LPG Cylinder Price

সস্তা হল এলপিজি, নতুন দাম কত জানেন?

নতুন দামের ফলে কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে বাণিজ্যিক গ্যাস ব্যবহারের খরচ কিছুটা কমবে

নয়াদিল্লি: মাসের প্রথম দিনেই ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির খবর। ১ জুলাই থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দামের (LPG Cylinder Price) ফলে কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে বাণিজ্যিক গ্যাস ব্যবহারের খরচ কিছুটা কমবে। তবে ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩,২৫৫.৫০ টাকা থেকে কমে হয়েছে ৩,০৮১.৫০ টাকা। নয়াদিল্লিতে নতুন দাম ২,৯৩০ টাকা। লখনউয়ে দাম কমে হয়েছে ৩,০৫২.৫০ টাকা। পটনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩,২২৭ টাকা।

আরও পড়ুন: মোদির মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, শিক্ষামন্ত্রীর পদ হারাতে পারেন ধর্মেন্দ্র প্রধান?

চলতি বছরে একাধিক দফায় বাণিজ্যিক এলপিজির দাম বৃদ্ধি পাওয়ার পর এই প্রথম বড় অঙ্কে মূল্য হ্রাস করা হল। মার্চ ও মে মাসে দফায় দফায় দাম বাড়ায় হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসায়ীদের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। এবার দাম কমায় সেই চাপ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, কেন্দ্র সরকার ১ জুলাই থেকে পেট্রোল রফতানির উপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক (SAED) প্রতি লিটারে ১.৫০ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা করেছে। সরকারের দাবি, দেশীয় বাজারে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে তেল সংস্থাগুলি অতিরিক্ত লাভের আশায় বিদেশে বেশি পেট্রোল রফতানি না করে।

বাণিজ্যিক এলপিজির দাম কমলেও গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন না হওয়ায় সাধারণ পরিবারের মাসিক রান্নার গ্যাসের খরচ আগের মতোই থাকবে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News