Wednesday, April 1, 2026
HomeScrollফের বাড়ল গ্যাসের দাম! সাধারণ মানুষের উপর কতটা চাপ পড়বে?
Gas Price

ফের বাড়ল গ্যাসের দাম! সাধারণ মানুষের উপর কতটা চাপ পড়বে?

গ্যাসের দাম ২০০ টাকারও বেশি বাড়ানো হয়েছে

ওয়েব ডেস্ক : এমনিতে দেশজুড়ে জ্বালানি সংকট দেখা গিয়েছে। তার মাঝেই গ্যাসের (Gas) দাম বাড়াল কেন্দ্রীয় সরকার (Central Government)। জানা যাচ্ছে, ১ এপ্রিল থেকে বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas) দাম ২০০ টাকারও বেশি বাড়ানো হয়েছে। বুধবার থেকেই সেই দাম কার্যকর হচ্ছে।

আইওসিএল-এর ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় (Kolkata) বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ২১৮ টাকা। যার ফলে রেস্তোরাঁ মালিকদের গ্যাস কিনতে খরচ করতে হবে ২২০৮ টাকা। রাজধানী দিল্লিতেও ১৯৪ টাকা বেড়েছে গ্যাসের দাম। ফলে রাজধানীতে কমার্শিয়াল গ্যাস পাওযা যাবে ২০৭৮.৫০ টাকায়। মুম্বইয়ে ১৯৬ টাকা বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হয়েছে ২০৩১ টাকা। চেন্নাইয়ে ২০৩ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ২২৪৬.৫০ টাকা।

আরও খবর : সব প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ দিতে হবে, SIR মামলায় আর কী বলল সুপ্রিম কোর্ট? দেখুন

মূলত, কমার্শিয়াল গ্যাস (Commercial Gas) সিলিন্ডার সাধারণত রেস্তোরাঁ, হোটেল মালিকরা ব্যবহার করেন। ফলে ব্যাবসা করতে গিয়ে অতিরিক্ত টাকা গুনতে হতে পারে রেস্তরাঁ মালিকদের। আর এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরেও। কারণ, এক্ষেত্রে খাবারের দাম বাড়িয়ে দিতে পারেন রেস্তরাঁ মালিকরা।

তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও, বাড়ানো হয়নি গার্হস্থ্য ১৪ কেজির গ্যাসের দাম (Gas Price)। ফলে কলকাতা গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ৯৩৯ টাকাই। রাজধানী দিল্লিতে সেই দাম ৯১৩ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে ৯১২.৫০ টাকা। দক্ষিণের রাজ্য চেন্নাইতে এই দাম হল ৯২৮.৫০ টাকা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot