Thursday, March 26, 2026
HomeScrollনাম বদলে যাচ্ছে রাজভবনের, নতুন কী নাম হচ্ছে?
CV Ananada Bose

নাম বদলে যাচ্ছে রাজভবনের, নতুন কী নাম হচ্ছে?

কলকাতা এবং দার্জিলিং— উভয় ক্ষেত্রেই এই নাম প্রযোজ্য

কলকাতা: কলকাতায় রাজভবনের নাম বদলে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। ‘রাজভবন’ হল ‘লোকভবন’ (Raj Bhavan of Kolkata as Lok Bhavan)। রাজভবনের নাম পরিবর্তন করতে চেয়েছিলেন রাজ্যপাল। তাতে গত ২৫ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন আসে। শনিবার নিজে উদ্যোগী হয়ে রাজভবনের নাম বদলে ‘লোকভবন’ করলেন রাজ্যপাল বোস। কলকাতা এবং দার্জিলিং— উভয় ক্ষেত্রেই এই নাম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

রাজভবন সূত্রে খবর, রাজভবনের নাম পরিবর্তন করতে চেয়েছিলেন রাজ্যপাল। তাতে গত ২৫ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন আসে। রাজ্যপালের দফতর সূত্রে দাবি, পশ্চিমবঙ্গেই প্রথম রাজভবনের নাম পরিবর্তন করা হল। রাজ্যপাল আরও লিখেছেন, ‘‘জন-রাজভবন উদ্যোগের প্রধান লক্ষ্য ছিল জনগণের সেবায় সক্রিয় ভূমিকা পালন করা। প্রয়োজনে তাঁদের পাশে থাকা। রাজ্যে যখনই কোনও জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে, তা হিংসা হোক বা প্রাকৃতিক দুর্যোগ, জনরাজভবন ভুক্তভোগীদের কাছে পৌঁছেছে।’’ কেন্দ্রীয় গৃহমন্ত্রকের নির্দেশ অনুযায়ী, দেশের সকল রাজভবন ও রাজনিবাসকে যথাক্রমে ‘লোক ভবন’ ও ‘লোক নিবাস’ নামে পুনঃনামকরণ করা হয়েছে। এটি শুধুমাত্র নাম নয়, বরং জনসেবা এবং জনমুখী ভাববিকাশকে আইনি ও প্রাতিষ্ঠানিক শক্তি দেয়। রাজ্যপালের টুইটেই বলা হয়েছে, ‘‘লোক ভবন হিসেবে কাজের ক্ষেত্র আরও বাড়বে; জনগণের আশা-আকাঙ্ক্ষা মেটানোর জন্য রাজভবনের ভাবমূর্তি বদলানো প্রয়োজন ছিল।’’

আরও পড়ুন: কুয়াশাতে বিমান ওঠামানায় সমস্যা, অত্যাধুনিক প্রযুক্তি বসছে দমদম বিমানবন্দরে

দেখুন ভিডিও

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto