Friday, August 14, 2026
HomeScrollপ্রকাশিত আইসিএসই ও আইএসসি ২০২৬ পরীক্ষার সূচি! কবে শুরু, কবে শেষ?
ICSE

প্রকাশিত আইসিএসই ও আইএসসি ২০২৬ পরীক্ষার সূচি! কবে শুরু, কবে শেষ?

আগামী বছরও দু’টি পরীক্ষাই হবে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে

কলকাতা: প্রকাশিত হল ২০২৬ সালের আইসিএসই (ICSE) এবং আইএসসি (ISC) পরীক্ষার সময়সূচি। বৃহস্পতিবার কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্‌জ়ামিনেশন (CISCE)- এর তরফে প্রকাশ করা হয়েছে বিস্তারিত সূচি। জানা গিয়েছে, আগামী বছরও দু’টি পরীক্ষাই হবে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে।

দশম শ্রেণি (ICSE)

পরীক্ষা শুরু: ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শেষ দিন: ৩০ মার্চ ২০২৬
পরীক্ষাগুলি বিষয়ভেদে শুরু হবে সকাল ৯টা বা ১১টা থেকে।

আরও পড়ুন: আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও চিংড়িঘাটায় কাজ শুরু অনিশ্চিত, আরও পিছোচ্ছে মেট্রো প্রকল্প

দ্বাদশ শ্রেণি (ISC)

পরীক্ষা শুরু: ১২ ফেব্রুয়ারি ২০২৬
শেষ দিন: ৬ এপ্রিল ২০২৬
বিষয় অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে সকাল ৯টা বা দুপুর ২টো থেকে।

দুই শ্রেণির ক্ষেত্রেই পরীক্ষার সময়সীমা হবে ২ অথবা ৩ ঘণ্টা। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রশ্নপত্র বিতরণ শুরু হবে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে।

চলতি বছরে প্রায় ২ লক্ষ ৬০ হাজার ছাত্রছাত্রী আইসিএসই, এবং প্রায় দেড় লক্ষ ছাত্রছাত্রী আইএসসি পরীক্ষায় অংশ নেবেন বলে জানা গিয়েছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে কাউন্সিলের পক্ষ থেকে ২০১৭ সাল থেকে আগের প্রশ্নপত্রগুলি [https://cisce.org/archive-library/#icse](https://cisce.org/archive-library/#icse) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালে আইসিএসই পরীক্ষা হয়েছিল ১৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত, আর আইএসসি পরীক্ষা হয়েছিল ১৩ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ, এবারও আগের বছরের মতোই ফেব্রুয়ারি-মার্চ মাস জুড়েই চলবে সিআইএসসিই-র বোর্ড পরীক্ষা।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor Depo 5k