HomeScroll'মুখ ঢেকে কেন বেরোচ্ছেন?' মাস্ক-ঢাকা সায়নীকে বেনজির কটাক্ষ কুণালের
Saayoni Ghosh-Kunal Ghosh

‘মুখ ঢেকে কেন বেরোচ্ছেন?’ মাস্ক-ঢাকা সায়নীকে বেনজির কটাক্ষ কুণালের

‘হয় উনি বিপ্লবী, না হয় দলে আছেন…’ তোপ কুণাল ঘোষের

কলকাতা: তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে রাজনৈতিক জল্পনার আবহে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ (Saayoni Ghosh)। বিদ্রোহী শিবিরের বৈঠকে তাঁর নাম জড়ানোর জল্পনার মধ্যেই দিল্লি থেকে কলকাতায় ফেরার সময় বিমানবন্দরে দেখা গেল তাঁকে। তবে সংবাদমাধ্যমের নজর এড়াতে কার্যত মুখ ঢেকেই বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তৃণমূলের যুব নেত্রীকে। বিমানবন্দরে সায়নী ঘোষকে মাথায় টুপি, মুখে মাস্ক এবং চোখে সানগ্লাস পরে দেখা যায়। ফলে তাঁকে ঘিরে চলা রাজনৈতিক জল্পনা আরও তীব্র হয়েছে। সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সায়নীর বিমানবন্দরের ছবি প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, “সায়নী ঘোষের এয়ারপোর্টের একটা ছবি দেখলাম। দেখে মনে হচ্ছে করোনার সময়ের ছবি। আপনারা একবার চেক করুন। এমন মুখ ঢেকে কেন বেরোচ্ছেন? হয় উনি বিপ্লবী, না হয় দলে আছেন। যাঁরা ওঁকে দলে সমালোচনা করছে গ্রুপে, তাঁরা বেশ করেছে। গ্ল্যামার ধরে এনে মাথায় বসাতে হবে, আর তাঁকে ফোনে পাওয়া যাবে না— এটা হতে পারে না। উনি নিজের অবস্থান স্পষ্ট করুন। শাখা সংগঠনের প্রধান হিসেবে তাঁকে তো খুঁজতে হবে।”

আরও পড়ুন: মমতার পাশেই থাকছেন শত্রুঘ্ন সিনহা! ‘বিদ্রোহী’ জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা তৃণমূল সাংসদের

রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি এবং নেতৃত্বের একাধিক বৈঠকে সায়নী ঘোষের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তাঁকে অনেকটাই আড়ালে দেখা গিয়েছে। কলকাতা কিংবা দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ উপস্থিতিতেও তাঁকে দেখা যায়নি বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। বিশেষ করে মমতা-অভিষেকের দিল্লি সফরের সময়ও সায়নীর অনুপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সম্প্রতি লোকসভার তথাকথিত বিদ্রোহী শিবিরের সঙ্গে তাঁর নাম জড়ানো হলেও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News