HomeScroll'আদিবাসী হওয়ায় রাষ্ট্রপতির প্রতি অসম্মান' শাসকদলকে কটাক্ষ মোদির

‘আদিবাসী হওয়ায় রাষ্ট্রপতির প্রতি অসম্মান’ শাসকদলকে কটাক্ষ মোদির

অহঙ্কারের ডুবে থাকা এই নির্মম সরকার রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করেছে

ওয়েবডেস্ক- রাষ্ট্রপতি মুর্মুর (Droupadi Murmu)  পশ্চিমবঙ্গ সফর ঘিরে বাংলার শাসক (Tmc)  দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। বাংলায় এসে রাষ্ট্রপতির সফর নিয়ে প্রোটোকল নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাষ্ট্রপতি। এবার সেই বিতর্কের জের টেনে এনে বাংলার শাসক দলকে কড়া ভাষায় বিঁধলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । শনিবার ব্রিগেড (Brigade) প্যারেড গ্রাউন্ড থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, আদিবাসী হওয়ায় রাষ্ট্রপতির প্রতি  অসম্মান দেখানো হয়েছে।

রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। ব্রিগেডের সভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, কয়েকদিন আগে রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু পশ্চিমবঙ্গে এসেছিলেন, তিনি আদিবাসী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। কিন্তু রাজ্য সরকার সেই অনুষ্ঠান সম্পূর্ণ বয়কট করেছে। তাঁর কথায়, অহঙ্কারের ডুবে থাকা এই নির্মম সরকার সেই অনুষ্ঠান বয়কট করেছে। এমনকী সেখানে অব্যবস্থারও সৃষ্টি হয়েছে। মোদির আরও দাবি, একজন আদিবাসী মহিলা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে রয়েছে, এই বিষয়টি তৃণমূলের অনেক নেতারা সহ্য করতে পারছে না।

আরও পড়ুন- ‘কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, সে দিন আর দূরে নেই, এ বার আইনের শাসন শুরু হবে এই বাংলায়’, ব্রিগেডে ঘোষণা মোদির

প্রধানমন্ত্রী বলেন, দ্রোপদী মুর্মুকে নিজেকেই দুঃখের সঙ্গে নিজের অসুবিধার কথা জানাতে হয়। মোদির হুঙ্কার, তৃণমূলের লোকেরা মনে রাখুন, আপনারা শুধু দ্রোপদী মুর্মুকে অপমান করেননি, কোটি কোটি আদিবাদী মানুষ ও মহিলাদের অপমান করেছেন। রাষ্ট্রপতির অপমান করেছেন, সংবিধানেরও অবমাননা করেছেন’।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News