HomeScrollআজ কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee

আজ কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ডিজে-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তদন্ত করছে সিআইডি

কলকাতা: আদালতের নির্দেশ মেনে আজ বেলা ১২টায় বিধাননগর আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার কথা রয়েছে তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। নির্বাচনী প্রচারের সময়ে ডিজে-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তদন্ত করছে সিআইডি (CID)। তদন্তের স্বার্থে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানানো হলেও এর আগে দু’বার আদালতে হাজিরা এড়িয়েছিলেন অভিষেক। পরে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তাঁর আইনজীবী জানান, ১৫ জুলাই তিনি নমুনা দিতে উপস্থিত থাকবেন।

পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নতুন মোড়, মদন মিত্রের স্ত্রী-সহ পরিবারের তিন সদস্যকে তলব ইডির – KolkataTV

এই মামলায় এর আগে একবার সিআইডির তলবে হাজিরা দিলেও কণ্ঠস্বরের নমুনা দিতে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাঁর দাবি ছিল, বিতর্কিত ডিজে মন্তব্য নিজের বলে স্বীকার করার পর আলাদা করে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আর প্রয়োজন নেই। সেই আবেদন খারিজের সময় তদন্তে সহযোগিতা না করায় তাঁর প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তে অযথা বিলম্ব করা চলবে না এবং প্রয়োজনে রক্ষাকবচও প্রত্যাহার করা হতে পারে।

এরপর আদালতের নির্দেশ মেনে ১৫ জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতে হাজির হওয়ার কথা জানান অভিষেকের আইনজীবী। পাশাপাশি আদালতের কাছে দুটি আবেদনও করা হয়। প্রথমত, এই কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনও মামলায় ব্যবহার করা না হয়। দ্বিতীয়ত, আদালতে যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানানো হয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News