Saturday, August 8, 2026
HomeScrollরথের দিন ফের বাড়বে বৃষ্টির দাপট, আজও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?
Weather Update

রথের দিন ফের বাড়বে বৃষ্টির দাপট, আজও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

উত্তরবঙ্গে ভূমিধসের আশঙ্কা

কলকাতা: রথযাত্রার (Rath Yatra 2026) আগে স্বস্তির কোনও পূর্বাভাস নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বুধবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Rain Forecast)। দিনের দ্বিতীয়ার্ধে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলেও জানানো হয়েছে। কলকাতায় জারি রয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, রথযাত্রার দিন অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আরও জোরদার হবে বৃষ্টির দাপট। বিশেষ করে হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। শুক্রবার কিছুটা স্বস্তি মিললেও সপ্তাহান্তে ফের নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টির মধ্যেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম পুরোপুরি কমবে না।

আরও পড়ুন: পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নতুন মোড়, মদন মিত্রের স্ত্রী-সহ পরিবারের তিন সদস্যকে তলব ইডির

অন্যদিকে উত্তরবঙ্গেও জারি রয়েছে সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদীর জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও শনিবার থেকে আবার আবহাওয়ার অবনতি হতে পারে।

আবহাওয়া দফতরের মতে, বর্তমানে রাজস্থানের শ্রীগঙ্গানগর থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি মৌসুমি অক্ষরেখা, বঙ্গোপসাগরে সক্রিয় একটি ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত আরও একটি মৌসুমি অক্ষরেখা, এই তিনটি আবহাওয়া ব্যবস্থা একসঙ্গে সক্রিয় রয়েছে। তার জেরেই পশ্চিমবঙ্গজুড়ে টানা বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে ওড়িশায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা এবং বিহার-ঝাড়খণ্ড-সহ পূর্ব ভারতের একাধিক রাজ্যেও ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor