Saturday, August 8, 2026
HomeScrollইতিহাস গড়ে মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর অনিল মেনন
Anil Menon

ইতিহাস গড়ে মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর অনিল মেনন

মঙ্গলবার রাতে মহাকাশে পাড়ি দেবেন তিনি

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী অনিল মেনন (Anil Menon)। মঙ্গলবার রাতে মহাকাশে পাড়ি দেবেন তিনি। নাসার এই দীর্ঘমেয়াদি মিশনে টানা আট মাস মহাকাশে (Space Mission) থেকে একাধিক বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন তিনি। সুনীতা উইলিয়ামসের পর আরও এক ভারতীয় বংশোদ্ভূত নভোচারীর এই মহাকাশযাত্রা ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে উৎসাহ।

জানা যাচ্ছে, কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে রাশিয়ার সয়ুজ এমএস-২৯ (Soyuz MS-29) মহাকাশযানে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দেবেন অনিল মেনন। এই অভিযানে তাঁর সঙ্গে রয়েছেন রুশ নভোচারী পিওতর দুব্রভ এবং আন্না কিকিনা।

আরও খবর : ব্যাঙ্ককে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু অন্তত ২৭ জনের

আমেরিকার মিনিয়াপলিসে জন্ম অনিল মেননের। তাঁর বাবা ভারতীয় এবং মা ইউক্রেনীয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নিউরোবায়োলজি নিয়ে পড়াশোনা করার পাশাপাশি ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিক্যাল ব্রাঞ্চ থেকে অ্যারোস্পেস মেডিসিনে উচ্চশিক্ষা লাভ করেন তিনি। চিকিৎসক হওয়ার পাশাপাশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবেও প্রশিক্ষিত অনিল, যা তাঁকে নাসার অন্যতম গুরুত্বপূর্ণ মহাকাশ মিশনের জন্য উপযুক্ত করে তুলেছে।

বর্তমান অভিযানে ফ্লাইট ইঞ্জিনিয়ারের দায়িত্ব সামলাবেন অনিল মেনন (Anil Menon)। এটি তাঁর প্রথম মহাকাশযাত্রা হলেও সঙ্গী দুই রুশ নভোচারীর এটি দ্বিতীয় মিশন। আগামী আট মাস একাধিক গবেষণায় অংশ নেবেন তিনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor