Sunday, August 9, 2026
HomeScrollনিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করল বালোচিস্তান! ঘোষণা বিদ্রোহীদের
Balochistan

নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করল বালোচিস্তান! ঘোষণা বিদ্রোহীদের

প্রায় ৮৫ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করা হয়েছে

ওয়েব ডেস্ক : নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করল বালোচিস্তান (Balochistan)! সম্প্রতি এই সংক্রান্ত এক লিখিত বিবৃতি সামনে এসেছে। সেখানে বালোচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে । ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, বালোচিস্তান আর্মি ইতিমধ্যেই প্রায় ৮৫ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। পাশাপাশি স্বাধীন প্রশাসন, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং নতুন মুদ্রা চালুর কথাও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, বালোচিস্তানের (Balochistan) গ্যাসক্ষেত্র, খনিজ সম্পদ ও কয়লাখনির নিয়ন্ত্রণ এখন নতুন প্রশাসনের হাতে। এমনকি পাকিস্তানের সেনার একাংশ বালোচিস্তানপন্থী বাহিনীতে যোগ দিয়েছে বলেও দাবি করা হয়েছে।

আরও খবর : ব্যাঙ্ককে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু অন্তত ২৭ জনের

বাস্তবে এখনও পর্যন্ত পাকিস্তান সরকার, রাষ্ট্রসংঘ (UN) বা বিশ্বের কোনও স্বীকৃত দেশ বালোচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক মহলেও এ বিষয় নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, বহু দশক ধরেই বালোচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সশস্ত্র সংঘর্ষ এবং রাজনৈতিক অস্থিরতা চলছে। সাম্প্রতিক সময়ে বালোচ বিদ্রোহী সংগঠন এবং পাকিস্তানের সেনার মধ্যে সংঘর্ষ আরও বেড়েছে। এই অবস্থায় বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলির কাছে আবেদন জানানো হয়েছে, বালোচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor