HomeScroll১৫ দিনের অনবাসর শেষে খুলল দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার, রথযাত্রার আগে ভক্তদের...
Digha Jagannath Temple

১৫ দিনের অনবাসর শেষে খুলল দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার, রথযাত্রার আগে ভক্তদের ঢল

১৫ দিনের অনবাসর শেষে খুলল দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার

কলকাতা: ১৫ দিনের অনবাসর পর্ব শেষে বুধবার সকালে ফের ভক্তদের জন্য খুলে গেল দিঘার (Digha) জগন্নাথ মন্দিরের (Jagannath Mandir) দ্বার। ভোর ৬টা থেকে শুরু হয় দর্শন। দীর্ঘ অপেক্ষার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শন পেয়ে আবেগে ভাসেন হাজার হাজার ভক্ত। বৃহস্পতিবার রথযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দিঘাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে।

রথযাত্রার আগে প্রথা মেনে স্নানপর্বের পর অনবাসরে থাকেন জগন্নাথদেব। এই সময় সাধারণ ভক্তদের জন্য দর্শন বন্ধ থাকে। সেই পর্ব শেষ হতেই বুধবার পুনরায় খুলে দেওয়া হয় মন্দির ও গর্ভগৃহের বেদির দ্বার। সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ে।

আজ কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমণ দাস জানান, অনবাসরের পর পুনরায় দর্শনের এই মুহূর্ত ভক্তদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি সকলকে রথযাত্রায় অংশ নেওয়ার আহ্বানও জানান। এদিকে রথযাত্রাকে ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি শেষ পর্যায়ে। মন্দির কর্তৃপক্ষের দাবি, এ বছরও লক্ষাধিক ভক্তের সমাগম হতে পারে।

ঘোষিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রথযাত্রার সূচনা হবে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে তিনটি পৃথক রথে আনা হবে। দুপুর ১টা থেকে আড়াইটে পর্যন্ত রথ সাজানো ও ভোগ নিবেদন চলবে। দুপুর ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। এরপর বিকেল সাড়ে ৩টায় রথের রশিতে টান দেবেন প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। নির্ধারিত সূচি অনুযায়ী বিকেল সাড়ে ৪টের মধ্যে রথ গুণ্ডিচা মন্দিরে পৌঁছবে।

রথযাত্রাকে সামনে রেখে দিঘায় ভক্তদের ভিড় ক্রমশ বাড়ছে। উৎসব উপলক্ষে যান চলাচল, নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News