Thursday, July 2, 2026
HomeScrollভোটার তালিকায় ‘বহিরাগত’! বাংলায় জাল ভোটার ঢোকানোর অভিযোগে তোলপাড়
Mamata Banerjee

ভোটার তালিকায় ‘বহিরাগত’! বাংলায় জাল ভোটার ঢোকানোর অভিযোগে তোলপাড়

আগেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সতর্ক করেছিলেন, বাংলার গণতান্ত্রিক ফলাফল প্রভাবিত করতে ভোটার তালিকায় জাল ভোটার ঢোকানোর চেষ্টা চলছে। এক বছর না পেরোতেই সেই আশঙ্কাই বাস্তব রূপ নিল। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলায় এসে ‘অনুপ্রবেশকারী’ ইস্যুতে সরব, তখন সামনে আসছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। অভিযোগ উঠছে, বিজেপিই অন্য রাজ্যের বাসিন্দাদের বাংলার ভোটার তালিকায় ঢুকিয়ে নির্বাচনী কারচুপির ছক কষছে।

এর জ্বলন্ত উদাহরণ উজ্জ্বলা বুরুঙ্গলে। তিনি মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা, সেখানকার ভোটার তালিকায় তাঁর নাম নথিভুক্ত। শুধু তাই নয়, ২০২৬ সালের মহারাষ্ট্র জেলা পরিষদ নির্বাচনে তিনি বিজেপির প্রার্থীও। অথচ বিস্ময়করভাবে তাঁর নাম উঠে এসেছে বীরভূমের দুবরাজপুরের ১৯৪ নম্বর বুথের ২০২৫ সালের ভোটার তালিকায়।

আরও পড়ুন: কলকাতা মেট্রোয় রিটার্ন টিকিট, কবে থেকে কাটা যাবে, দাম কত? দেখে নিন

অভিযোগ এখানেই শেষ নয়। জানা যাচ্ছে, উজ্জ্বলা বুরুঙ্গলে বাংলায় SIR প্রক্রিয়ার সময় এনামুরেশন ফর্ম জমা দিয়েছেন এবং শুনানির নোটিসও পেয়েছেন। অর্থাৎ সম্পূর্ণ পরিকল্পিতভাবেই ভোটার তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা হয়েছে।

এই ঘটনা বিজেপির নির্বাচনী কৌশল নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে। অভিযোগ, ব্যালটের মাধ্যমে বাংলায় জেতার ক্ষমতা না থাকায় ভোটার তালিকায় কারচুপি করে অন্য রাজ্য থেকে ভোটার ‘আমদানি’ করা হচ্ছে। যা সরাসরি দেশের সংবিধান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত। ক্ষমতা দখলের এই মরিয়া চেষ্টায় বিজেপি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে—এমনটাই অভিযোগ রাজনৈতিক মহলের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO