Tuesday, July 21, 2026
HomeScroll‘৯০ মিনিট তল্লাশি, ফল শূন্য!’ অভিষেকের বাড়িতে পুলিশি অভিযানে বিজেপিকে নিশানা সাগরিকা...
Sagarika Ghosh

‘৯০ মিনিট তল্লাশি, ফল শূন্য!’ অভিষেকের বাড়িতে পুলিশি অভিযানে বিজেপিকে নিশানা সাগরিকা ঘোষের

গোটা ঘটনাকে তিনি ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলেছেন সাগরিকা

[h_news]

কলকাতা: কালীঘাটে (Kalighat) তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পুলিশি তল্লাশি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। শনিবার সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে এই অভিযানের তীব্র সমালোচনা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghosh)। তাঁর দাবি, প্রায় ৯০ মিনিট ধরে তল্লাশি চালিয়েও পুলিশ কিছু উদ্ধার করতে পারেনি। গোটা ঘটনাকে তিনি ‘রাজনৈতিক প্রতিহিংসা’ এবং ‘অপারেশন লোটাস’-এর অংশ বলে আখ্যা দিয়েছেন।

সাগরিকা ঘোষ তাঁর পোস্টে ঘটনার সময়ক্রমও তুলে ধরেন। তাঁর দাবি, শনিবার ভোর ৩টা নাগাদ একটি বড় পুলিশি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ভোর ৫টা নাগাদ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডেকে এনে বাড়ির তালা খোলা হয়।

আরও পড়ুন: উত্তরপাড়ায় ‘বিচার চাই’ পোস্টার ঘিরে চাঞ্চল্য, তৃণমূল নেতাদের সম্পত্তির হিসেব চেয়ে অভিনব প্রতিবাদ এলাকাবাসীর

এরপর সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চলে বলে দাবি সাংসদের। সাগরিকার বক্তব্য, তল্লাশি শেষে পুলিশের তৈরি ‘সিজার লিস্ট’-এ বাজেয়াপ্ত সামগ্রীর জায়গায় ‘NIL’ লেখা ছিল, অর্থাৎ কোনও সন্দেহজনক বস্তু বা প্রমাণ মেলেনি।

এই প্রসঙ্গে বিজেপিকে সরাসরি আক্রমণ করে সাগরিকা ঘোষ লেখেন, “এটি রাজনৈতিক প্রতিহিংসা, ভয় দেখানো এবং মানসিক নির্যাতনের চেষ্টা ছাড়া আর কিছুই নয়। যারা বিজেপির নির্দেশ মেনে নিতে রাজি নয়, ‘অপারেশন লোটাস’-এর মাধ্যমে তাঁদেরই টার্গেট করা হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, বিরোধী শিবিরের অন্যতম শীর্ষ নেতার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তাঁর কথায়, “এটি প্রতিহিংসামূলক, চক্রান্তমূলক এবং অত্যন্ত নীচ স্তরের রাজনৈতিক কৌশল।”

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক আপ্তসহায়কের খোঁজে এই তল্লাশি চালানো হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে তল্লাশি অভিযান নিয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99