Wednesday, May 13, 2026
HomeBig newsSSC-তে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের, দেখুন বড় খবর
SSC Recruitment 2025

SSC-তে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের, দেখুন বড় খবর

শিক্ষক নিয়োগে আরও ৮ মাস সময় দেওয়া দিল শীর্ষ আদালত

নয়াদিল্লি: ৩১ ডিসেম্বর থেকে বাড়ল সময়সীমা (SSC Recruitment Deadline)। ‘যোগ্য’ চাকরিহারাদের চাকরির মেয়াদ (SSC Teachers Job) বেড়ে হল ৩১ অগাস্ট, ২০২৬। রাজ্যকে শিক্ষক নিয়োগে অতিরিক্ত সময় দিল দেশের সর্বোচ্চ আদালত। শিক্ষক নিয়োগে আরও ৮ মাস সময় দেওয়া হল। চাকরিহারারা ৩১ ডিসেম্বরের পরিবর্তে ৩১ অগাস্ট পর্যন্ত কাজ করতে পারবেন। আদালতের এই নির্দেশে, আগামী ৩১ অগস্ট পর্যন্ত বেতন পাবেন ‘যোগ্য’ শিক্ষকেরা।

২০১৬ সালের প্যানেলে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় এর আগে গোটা নিয়োগ প্রক্রিয়াই বাতিলের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এর আগে সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছিল, ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ওই সময় পর্যন্ত ‘যোগ্য’ শিক্ষকেরা স্কুলে শিক্ষকতা করতে পারবেন। বেতনও পাবেন। রাজ্য, এসএসসি (SSC Recruitment 2025 ) এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে ওই সময়সীমাকে বৃদ্ধি করার জন্য় আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ করল শীর্ষ আদালত। এই আট মাস যতদিন না নিয়োগ সম্পন্ন হচ্ছে, ততদিন আগের যোগ্য শিক্ষক-শিক্ষিকারা বেতনও পাবেন এবং পড়ানো চালিয়ে যেতে পারবেন। তবে, রাজ্যে সেপ্টম্বর পর্যন্ত সময় চেয়েছিল। কিন্তু কোর্ট বলেছে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আগামী ৩১ অগস্টের ভিতর।

আরও পড়ুন: হুগলির তৃণমূল কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

এদিন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য, এসএসসি এবং বোর্ড ছিল। আমরা নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ করে নিয়ে এসেছি। একাদশ-দ্বাদশের ফাইনাল রেজাল্ট পাবলিশ করব ৭ জানুয়ারি আর কাউন্সিলিং শেষ করে দেব ১৫ জানুয়ারি। আর নবম-দশমের সিলেকশন প্রসেস শেষ হবে মার্চ মাসের মিডিলে। তারপর কাউন্সিলিং। তাই অগস্টের শেষ পর্যন্ত সময়সীমা বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল।”কল্যাণ আরও জানান, ওই আবেদনের ভিত্তিতে অগস্ট মাস পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্ট। যাঁরা দাগি নন, এমন শিক্ষকেরা আগামী অগস্ট মাস পর্যন্ত কাজ করতে পারবেন বলেও জানান তিনি।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto