Friday, March 27, 2026
HomeScrollSIR শুনানিতে AI টুল নিয়ে কমিশনকে ভর্ৎসনা, বানান–বয়স বিভ্রাটে ক্ষোভ সুপ্রিম কোর্টের
Supreme Court

SIR শুনানিতে AI টুল নিয়ে কমিশনকে ভর্ৎসনা, বানান–বয়স বিভ্রাটে ক্ষোভ সুপ্রিম কোর্টের

AI-নির্ভর সফটওয়্যার ব্যবহারের সীমাবদ্ধতা নিয়েও কড়া মন্তব্য করেন বিচারপতিরা

নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত শুনানিতে নামের বানান ও বয়সের অমিল নিয়ে সাধারণ মানুষকে নোটিস পাঠানো প্রসঙ্গে নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। AI-নির্ভর সফটওয়্যার ব্যবহারের সীমাবদ্ধতা নিয়েও কড়া মন্তব্য করেন বিচারপতিরা।

শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, নামের বানান সামান্য এদিক-ওদিক হলেই যেভাবে নোটিস পাঠানো হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। বাবা–মায়ের সঙ্গে বয়সের ফারাক থাকলেও নোটিস যাচ্ছে, এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মন্তব্য, “আপনাদের সফটওয়্যার খুবই সীমাবদ্ধ।”

আরও পড়ুন: SIR প্রক্রিয়ায় গোলমাল নিয়ে কড়া নির্দেশ, ডিজিকে ব্যক্তিগত হলফনামা দিতে বলল শীর্ষ আদালত

রাজ্যের বাসিন্দাদের হয়রানির অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান। তিনি আদালতে জানান, SIR প্রক্রিয়ায় সহায়তার জন্য রাজ্য সরকার কমিশনকে ৮,৫০০ কর্মী দিয়েছে।

এ নিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানতে চান, ওই কর্মীদের নামের তালিকা আছে কি না এবং বাংলা জানা কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে কি না। জেলাভিত্তিক তথ্য জমা দেওয়ার কথা জানানো হলেও কমিশনের আইনজীবী বলেন, সেই তালিকা তাঁদের হাতে পৌঁছয়নি। তাতে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, এভাবে বিভ্রান্তি চলতে থাকলে মুখ্যসচিবের কাছ থেকে হলফনামা তলব করা হতে পারে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto