HomeScrollমোদির পথেই শুভেন্দু! কনভয়ে সংখ্যা কমালেন মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari Convoy

মোদির পথেই শুভেন্দু! কনভয়ে সংখ্যা কমালেন মুখ্যমন্ত্রীর

মোদির সিদ্ধান্তকে সামনে রেখেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

কলকাতা: মোদির পথেই শুভেন্দু! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দেখানো পথেই হাঁটছেন তিনি। প্রধানমন্ত্রী যেমন নিজের কনভয়ের সংখ্যা কমিয়ে দিয়েছেন, সেই পথেই হাঁটছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। কনভয়ে গাড়ির (Suvendu Adhikari Convoy Reduced) সংখ্যা কমানোর নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।জানা গিয়েছে, প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয় করতে নিজের কনভয়ের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দিয়েছেন। তাঁর দেখাদেখি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নিজের কনভয়ের সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শুভেন্দু অধিকারী কনভয়ে গাড়ির সংখ্যা কমাচ্ছেন।সূত্রের খবর, ইতিমধ্যেই সংশ্লিষ্ট অথরিটিকে তাঁর নির্দেশ দেওয়া হয়েছে৷ নিরাপত্তার খাতিরে যেটুকু গাড়ির প্রয়োজন, তা ছাড়া বাড়তি গাড়ি নয়। বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট। এই আবহে বুধবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বার্তা দেন। সরকারি খরচ কমাতে নিজের কনভয়ের গাড়ির সংখ্যা এক ধাক্কায় ৫০ শতাংশ কমিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। নিরাপত্তায় মোতায়েন ‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ’-কে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কনভয়ে পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ির সংখ্যা বাড়াতে হবে।এরপরই তাঁর অনুকরণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রয়োজনীয় পদক্ষেপ করলেন। বুধবার, ১৩ এপ্রিল থেকেই এটি কার্যকর হতে চলেছে বলে সূত্রের খবর৷মুখ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী আজ কনভয়ের গাড়ি কমিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি নিজেও সেই একই সিদ্ধান্ত নিয়েছি।” অন্যদিকে আজ বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথমেই শপথ নেবেন বিজেপি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের বিধায়ক হিসাবে তিনি শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়।

আরও পড়ুন: নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরেরই বিধায়ক হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

[youtube-feed feed=1]
Read More

Latest News