HomeScrollআর মিলবে না রেশনের আটা! বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের
West Bengal

আর মিলবে না রেশনের আটা! বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের

জানা যাচ্ছে, আটা দেওয়া বন্ধ করা হলেও, মিলবে গম

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে (West Bengal) ক্ষমতায় এসেই বড় সিদ্ধান্ত নিল বিজেপি সরকার (BJP Government)। এবার থেকে রেশন (Ration) দোকান আর পাওয়া যাবে না আটা (Flour)। কিন্তু, এমন সিদ্ধান্তের কারণ কী? সূত্রের খবর, আটায় ভেজালের মাত্রা যাতে কমানো যায় ও সিন্ডিকেট দুর্নীতিও যাতে বন্ধ করা যায়, সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

মূলত রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে ৩ কেজি আটা দেওয়া হত রাজ্যের সাধারণ মানুষকে। তবে এই আটার গুণমান ও প্যাকেজিং নিয়ে একাধিক অভিযোগ করতেন গ্রাহকরা। মূলত, ডিলারদের বিরুদ্ধেই এই অভিযোগ করা হত। ডিলারদের বিরুদ্ধে এই আটা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। তবে জানা যাচ্ছে, আটা দেওয়া বন্ধ করা হলেও, মিলবে গম। যে হারে সাধারণ মানুষকে গম দেওয়া হত, তা পাবেন তাঁরা।

আরও খবর : বৈশাখের শেষ লগ্নে গরমের দাপট বাড়বে, সঙ্গে দুর্যোগের পূর্বাভাস

জানা যাচ্ছে, নিম্নমানের খাদ্যসামগ্রী ও দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আপাতত যে আটা (Flour) মজুত করা হয়েছে সেটা বিলি করা হবে। তবে নতুন করে আর আটা সংগ্রহ করা হবে না বলে জানানো হয়েছে। তবে আটার পরিবর্তে উন্নতমানের গম সরবরাহ করা হবে।

গত মঙ্গলবার অশোক কীর্তনিয়া (Ashok Kirtania) জানিয়েছেন, ‘রেশনে (Ration) কোনও ধরণের দুর্নীতি করতে দেওয়া হবে না। চলতি মাসে কিছু সমস্যা হলেও, জুন থেকে হবে না। কিন্তু কোনও ডিলার যদি রেশন নিয়ে দুর্নীতি করে তাহলে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।’ সঙ্গে জানিয়ে রেখেছেন, অনুপ্রবেশকারীদের রেশন দেওয়া হবে না।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News