HomeScrollরবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু! ভোগান্তি এড়াতে দেখুন বিকল্প রুট
Vidyasagar Setu

রবিবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু! ভোগান্তি এড়াতে দেখুন বিকল্প রুট

ফের রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রাখা হচ্ছে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সেতুটি

কলকাতা: ফের রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ রাখা হচ্ছে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। আগামী রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে। শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র সেতুর বদল এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যাসাগর সেতুতে কোনওরকম যান চলাচলের অনুমতি থাকবে না।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু’র, সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়-সহ ৩

তবে যাত্রী ও যানবাহনের সুবিধার জন্য বিকল্প ট্রাফিক ব্যবস্থাও করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস রোড এবং স্ট্র্যান্ড রোড ব্যবহার করতে পারবেন চালকেরা।

অন্যদিকে, খিদিরপুর দিক থেকে আসা যানবাহনগুলিকেও হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। আবার কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়িগুলিকে ওয়াই পয়েন্ট হয়ে ১১ ফার্লং গেট এবং রেড রোড ব্যবহার করে হাওড়া ব্রিজের দিকে যেতে বলা হয়েছে।

শহরের অত্যন্ত ব্যস্ত এই সেতু দীর্ঘ সময় বন্ধ থাকায় রবিবার কলকাতা ও হাওড়া জুড়ে যানজটের আশঙ্কা করা হচ্ছে। তাই আগাম সতর্কতা হিসেবে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News