HomeBig newsঅন্নপূর্ণা যোজনায় বাড়ছে সরকারি বরাদ্দ, ৩৬ হাজার থেকে ৪৮ হাজার কোটি! বড়...
Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনায় বাড়ছে সরকারি বরাদ্দ, ৩৬ হাজার থেকে ৪৮ হাজার কোটি! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা, আরও ১৪ লক্ষ আবেদনের যাচাই চলছে

ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা যোজনার ( Annapurna Yojana) উপভোক্তার সংখ্যা বাড়তে থাকায় প্রকল্পের জন্য বরাদ্দও বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, বাজেটে যে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, তা দিয়ে প্রকল্পের খরচ সামলানো সম্ভব হবে না। নতুন হিসাব অনুযায়ী, বছরে প্রায় ৪৮ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।

এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “১ কোটি ৪৫ লক্ষের অনুমোদন দেওয়া হয়েছে। আরও ১৪ লক্ষের যাচাইপর্ব চলছে। উপভোক্তার সংখ্যা বাড়বে। আমরা বাজেটে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছি। তাতে হবে না। ৪৮ হাজার কোটি টাকা লাগবে।”

সরকারি হিসাব অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় ( Annapurna Yojana) এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। তার মধ্যে ১০ জুলাই পর্যন্ত করা প্রায় ১ কোটি ৬৬ লক্ষ আবেদনের যাচাই শেষ হয়েছে। যাচাইয়ের পরে ১ কোটি ৪৫ লক্ষ আবেদন অনুমোদন পেয়েছে। ইতিমধ্যেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ২০ আগস্ট দুপুরের মধ্যে অনুমোদিত অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর কথা।

আরও খবর : সংগঠনের নেতা ও বিধায়কদের উদ্দেশে কড়া বার্তা দিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

এদিকে ১০ জুলাইয়ের পর থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আরও প্রায় ১৪ লক্ষ আবেদনের তথ্য যাচাই চলছে। প্রশাসনিক যাচাইয়ে যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদেরও প্রকল্পের সুবিধার আওতায় আনা হবে। কোনও যোগ্য মহিলা তালিকা থেকে বাদ পড়লে নতুন পোর্টালের মাধ্যমে অভিযোগ বা দাবি জানানোর সুযোগ থাকছে। যাচাইয়ের পরে যোগ্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট আবেদনকারীর নাম তালিকায় যুক্ত করা হবে।

প্রকল্পের টাকা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছেই পৌঁছয়, তা নিশ্চিত করতেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “আমি আশা করব যাঁদের প্রয়োজন নেই, তাঁদের সেই অর্থ যাতে আরেকটি বোন পান, তার সুযোগ তাঁরা করে দেবেন। এতটাই আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করব।”

[youtube-feed feed=1]
Read More

Latest News