HomeScrollজনগণনার সেলফ এনুমারেশনে রাজ্যে শীর্ষে মালদহ, পিছনের সারিতে কলকাতা-পশ্চিম বর্ধমান
Census 2026

জনগণনার সেলফ এনুমারেশনে রাজ্যে শীর্ষে মালদহ, পিছনের সারিতে কলকাতা-পশ্চিম বর্ধমান

তালিকার শেষের দিকে রয়েছে পশ্চিম বর্ধমান, কলকাতা এবং পুরুলিয়া

ওয়েব ডেস্ক: ডিজিটাল জনগণনার (Census 2026) প্রথম ধাপে অনলাইনে ‘সেলফ এনুমারেশন’ পর্ব শেষ হয়েছে। আর তাতেই নজর কেড়েছে পশ্চিমবঙ্গ। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সেলফ এনুমারেশনে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের জেলাগুলির মধ্যে সবচেয়ে এগিয়ে মালদহ। অন্য দিকে, তালিকার শেষের দিকে রয়েছে পশ্চিম বর্ধমান, কলকাতা (Kolkata) এবং পুরুলিয়া।

সোমবার পর্যন্ত পাওয়া রাজ্যের রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট ৫৩ লক্ষ ১৩ হাজার ৫৮৯টি বাড়ির সেলফ এনুমারেশন সম্পন্ন হয়েছে। শতাংশের হিসাবে যা ৯৩.৮৪। জেলার হিসেবে মালদহে ৯৬.৩৯ শতাংশ বাড়ির সেলফ এনুমারেশন হয়েছে। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং কোচবিহার। এই জেলাগুলিতে সম্পন্ন হয়েছে যথাক্রমে ৯৪.৯০, ৯৪.৬৫, ৯৪.২৮, ৯৪.২২ এবং ৯৪.১৫ শতাংশ।

আরও খবর : রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের

পূর্ব বর্ধমানে সেলফ এনুমারেশনের হার ৯২.৯৬ শতাংশ। তবে ৯০ শতাংশের নীচে রয়েছে পশ্চিম বর্ধমান, কলকাতা, পুরুলিয়া এবং দার্জিলিং। পশ্চিম বর্ধমানে ৮৬.৬৯ শতাংশ, কলকাতায় ৮৭.০১ শতাংশ, পুরুলিয়ায় ৮৭.৪৯ শতাংশ এবং দার্জিলিংয়ে ৮৮.৯৯ শতাংশ বাড়ির তথ্য অনলাইনে নথিভুক্ত হয়েছে।

এ বার কী? অনলাইনে সেলফ এনুমারেশন করতে পারেননি এমন পরিবারগুলির বাড়িতে যাবেন জনগণনার কর্মীরা। তাঁদের প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করার পাশাপাশি অনলাইনে জমা দেওয়া তথ্যও যাচাই করা হবে।

প্রথম বার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার এই ধাপটি হয়েছে। নাগরিকেরা নিজেরাই অনলাইনে পরিবারের প্রাথমিক তথ্য নথিভুক্ত করার সুযোগ পেয়েছেন। প্রায় ১৫ দিন ধরে চলেছে এই প্রক্রিয়া।

এর পর আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণনার আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ। সেই পর্বে পরিবারের প্রত্যেক সদস্যের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। প্রায় ৪০টি প্রশ্নের উত্তর নেবেন জনগণনার কর্মীরা এবং সেই তথ্য তাঁরাই নথিভুক্ত করবেন। অর্থাৎ সেলফ এনুমারেশন শেষ হলেও জনগণনার প্রক্রিয়া এখনও বাকি।

[youtube-feed feed=1]
Read More

Latest News