Wednesday, June 17, 2026
Homeদিল্লিতে স্যুটকেসে ৯ বছরের মেয়ের দেহ! একাধিক আঘাতের চিহ্ন

দিল্লিতে স্যুটকেসে ৯ বছরের মেয়ের দেহ! একাধিক আঘাতের চিহ্ন

ওয়েবডেস্ক- কলকাতায় স্যুটকেসের মধ্যে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার সেই স্যুটকেস কাণ্ডের ঘটনা ঘটল দিল্লিতে (Delhi Crime)। স্যুটকেসের (Suitcase Incident) মধ্যে থেকে এক নাবালিকার নগ্ন দেহ উদ্ধার হয়েছে। মৃতা ৯ বছরের বালিকা। দেহে একাধিক আঘাতের চিহ্ন।

পুলিশের প্রাথমিক অনুমান যৌন নির্যাতনের পরে খুন করা হতে পারে। বন্ধ ফ্ল্যাটের ঘর থেকে দেহ প্রথম দেখেন মেয়েটি বাবা, তিনিই পুলিশে খবর দেন। উত্তর-পূর্ব দিল্লির নেহরু বিহার এলাকার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে ওই নাবালিকা এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যায়। ঘণ্টাখানের মধ্যেই ফিরে আসবে বলে বাড়িতে জানিয়ে গিয়েছিল সে। কিন্তু দুঘণ্টা পার হয়ে গেলেও মেয়ে বাড়িতে না ফেরায় উদ্বেগে খোঁজাখুঁজি শুরু করেন তার বাবা। ওই আত্মীয়ের বাড়ি খবর নেন, এলাকায় খবর নিয়েও মেয়ের খোঁজ মেলেনি। সেই সময় তাদের এক পরিচিত ব্যক্তি জানান, মেয়েটিকে কাছেই একটি ফ্ল্যাটের দিকে যেতে দেখেছে। বাবা ওই ফ্ল্যাটে যান।

আরও পড়ুন- হৃদরোগ বিশেষজ্ঞের নাম ভাঁড়িয়ে চিকিৎসা! চাঞ্চল্য হরিয়ানার সরকারি হাসপাতালে

সেখানে গিয়ে দেখেন, দোতলার একটি ফ্ল্যাট বাইরে থেকে তালাবন্ধ। তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করতেই দেখেন একটি স্যুটকেস খোলা অবস্থায় পড়ে রয়েছে। তার ভিতরে পড়ে রয়েছে ৯ বছরের কন্যার নগ্ন দেহ। নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা মৃত বলে জানান।

দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন, শনিবার রাত ৮টা ৪১ মিনিট নাগাদ দয়ালপুর থানায় পিসিআর কলে ঘটনার খবর আসে। খবর পেয়েই তড়িঘড়ি নেহরু বিহারের দু’নম্বর গলিতে একটি দলকে পাঠানো হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অপরাধ দমন ও এফএসএল দল বর্তমানে ঘটনাস্থল পরিদর্শন করছে। অভিযুক্তদের শনাক্ত করার জন্য আশেপাশের সিসিটিভি ফুটেজ স্ক্যান করা হচ্ছে। দয়ালপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৩(১)/৬৬/১৩(২) এবং ৬ পকসো আইনের ( POCSO Act) অধীনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সূত্র সংগ্রহ এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য একাধিক দল মোতায়েন করা হয়েছে।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO