Wednesday, June 17, 2026
HomeScrollকলকাতায় ফের ভেঙে পড়ল বহুতলের একাংশ, কী পরিস্থিতি বউবাজারে?

কলকাতায় ফের ভেঙে পড়ল বহুতলের একাংশ, কী পরিস্থিতি বউবাজারে?

কলকাতা: বউবাজারে (Bowbazar) ভেঙে পড়ল পুরনো বাড়ির (Bowbazar House Collapse) একাংশ। সংস্কারের কাজ চলাকালীন পুরনো বাড়ির সামনের দিকে ঝোলা বারান্দা সহ একটা বড় অংশ ভেঙে পড়ল। রবিবার ঘটনাটি ঘটেছে বউবাজার এলাকার শ্রীনাথ দাস লেনে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরনো বাড়িটির সংস্কার করা হচ্ছিল, বাড়ির অংশ ভেঙে একজন চাপা পড়েন বলে এখনও। আহত ব্যক্তির নাম আশুতোষ অধিকারী। ঘটনা স্থল থেকে তাকে বার করে নিয়ে যাওয়া হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। জানা গিয়ে গুরুতর আহত শ্রমিকের মৃত্যু হয়েছে। সংস্কারের কাজ চলাকালীন শ্রমিকদের মধ্যে ৫ থেকে ৬ জন কাজ করছিলেন। পুলিশ, দমকলের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা টিম, পুরসভার উদ্ধারকারী দল, ট্রাফিক পুলিশ, সিইএসসির কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বহু পুরোনো এই বাড়ি। বাড়ির বিভিন্ন অংশই বিপজ্জনক অবস্থায় রয়েছে। একাংশের কাজও চলছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার সকালে বাড়িতে কাজ চলাকালীন দোতলার ছাদ ভেঙে পড়ে। সে সময় নীচে ছিলেন ওই শ্রমিক। তাঁর মাথার উপরই ভেঙে পড়ে চাঙড়।পুলিশ সূত্রে খবর, বাড়ি ভেঙে আহত হয়েছেন আশুতোষ অধিকারী নামে এক শ্রমিক। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার দেবগড়িয়ার বাসিন্দা তিনি। বৌবাজার থানার পুলিশ ও দমকলের কর্মীরা তাঁকে উদ্ধার কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। প্রায় ২০০ জনের উপরে ভাড়াটে থাকেন এই বাড়িতে। তবে ভিতরে কেউ আটকে থাকার সম্ভাবনা নেই বলেই এলাকা সূত্রে খবর। পুরসভা সূত্রে খবর, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রুখতে শহরের পুরনো বাড়িগুলির নিরাপত্তা নিয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে প্রশাসন।

আরও পড়ুন: আগামী সপ্তাহেই ঢুকছে বর্ষা! আবহাওয়ার বিরাট আপডেট জেনে নিন

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO