Friday, June 19, 2026
Homeমুম্বই বিমানবন্দরে বিষাক্ত সাপ সহ আটক এক ভারতীয় পাচারকারী

মুম্বই বিমানবন্দরে বিষাক্ত সাপ সহ আটক এক ভারতীয় পাচারকারী

ওয়েব ডেস্ক: মুম্বই বিমানবন্দর (Mumbai Airport) থেকে আটক এক পাচারকারী (Smuggler)। জানা গিয়েছে, ওই পাচারকারী (smuggler) যাত্রীকে কয়েক ডজন বিষাক্ত ভাইপার সহ আটক করা হয়। তিনি থাইল্যান্ড থেকে আসছিলেন বলে জানিয়েছেন ভারতীয় কাস্টমস কর্মকর্তারা।

রবিবার রাতে মুম্বই কাস্টমসের (Mumbai Customs) এক বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীটির ট্রলিব্যাগে ৪৪টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার ( Indonesian Pit Vipers) সহ কয়েক ধরনের সাপ লুকিয়ে রাখা ছিল। তার কাছ থেকে আরও তিনটি স্পাইডার-টেইলড হর্নড ভাইপার (Spider-tailed horned vipers) এবং পাঁচটি এশিয়ান লিফ কচ্ছপ (Asian Leaf Turtles) পাওয়া গিয়েছে। মুম্বই কাস্টমসের (Mumbai Customs) তরফে উদ্ধার হওয়া সাপগুলির ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা গিয়েছে, নীল ও হলুদ রঙের সাপ একটি বালতিতে ছটফট করছে। এই ঘটনায় থাইল্যান্ড (Thailand) থেকে আসা ওই ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: রাম মন্দিরে শুরু ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠান, চলবে ৩ দিন

সাধারণত মুম্বই বিমানবন্দরে চোরাচালানের সময় সোনা, নগদ টাকা, গাঁজা কিংবা কোকেন ট্যাবলেটের ছবি বেশি ধরা পড়ে। তাই সেখানে সাপ ধরা পড়ার ঘটনা বেশ অস্বাভাবিক। তবে, গত ফেব্রুয়ারি মাসে মুম্বই বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা এক যাত্রীর কাছ থেকে পাঁচটি সায়ামাং গিবন উদ্ধার করেন। যা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের জঙ্গলে বাস করা একটি ছোট প্রজাতির বানর। কাস্টমস সূত্রে খবর, সেই বিপন্ন প্রাণীগুলোকে প্লাস্টিকের খাঁচার মধ্যে অত্যন্ত কৌশলে লুকিয়ে ট্রলি ব্যাগে আনা হয়েছিল।

প্রঙ্গগত, গত নভেম্বর মাসে এক যাত্রীর ব্যাগ থেকে ১২টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়। আবার অক্টোবরে চারটি হর্নবিল পাখি উদ্ধার হয়। যা সবকটিই থাইল্যান্ড থেকে আগত বিমান থেকে পাওয়া যায়। অন্যদিকে, গত সেপ্টেম্বরেও, দুই যাত্রীকে পাঁচটি জুভেনাইল কাইম্যান নিয়ে ভ্রমণ করার দায়ে আটক করা হয়েছিল।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto