Monday, June 15, 2026
Homeঅপারেশন সিদুঁরের পর অপারেশন বাংলা, বললেন সুকান্ত মজুমদার

অপারেশন সিদুঁরের পর অপারেশন বাংলা, বললেন সুকান্ত মজুমদার

কলকাতা: ২০২৬-র বিধানসভা নির্বাচনের আগে দুদিনের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের (Netaji Indoor Stadium) কর্মীসভা থেকে রবিবার ২৬-র নির্বাচনের আগে ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন শাহ। শহরের কর্মীসভায় উপস্থিত ছিলেন শীর্ষ নেতৃত্বরাও। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) কার্যত হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন, অপারেশনের সিদুঁরের পর এবার অপারেশন বাংলা।

২২ এপ্রিল পহেলগাম হামলা (Pahalgam Attack)। নিরীহ পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে জেনে হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। এই ঘটনার জবাবে ৭ মে মধ্যরাতে অপারেশন সিদুঁর (Operation Sindoor) অভিযান চালায় ভারত (India)। পাকিস্তান ও পাক অধিকৃত ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিঁদুরের পর বঙ্গের সভাতে এবার সুকান্ত মজুমদারের গলায় শোনা গেল অপারেশন বাংলার কথা।

আরও পড়ুন: শুভেন্দুর বিরুদ্ধে লড়তে ভয় পান মমতা?

২৬-র নির্বাচনের আগে বঙ্গ সফরে দুই হেভিওয়েট নেতা। দুদিন আগেই আলিপুরদুয়ারে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ারের সভা থেকেও সুকান্ত মজুমদার বলেছিলেন অপারেশন বাংলার কথা। সেই সুর শোনা গেল রবিবার নেতাজি ইন্ডোরের কর্মীসভাতেও। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সভা থেকে অপারেশন বাংলার কথা বলেছিলাম, মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী, পাকিস্তানের জন্য অপারেশন সিদুঁর আছে, আর আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করার জন্য কোনও সেনাবাহিনী লাগবে না। ভারতীয় জনতা পার্টির হাজার হাজার কর্মীরা অপারেশন বাংলা করবে, এবং আপনার চেয়ার থেকে আপনাকে মুক্তি দেবে’।

দীর্ঘদিন ধরেই রাজ্য বিজেপির টালমাটাল পরিস্থিতি। তবে ৪৮ ঘণ্টার মধ্যে দুই হেভিওয়েট নেতার বঙ্গ সফরে কিছুটা হলেও অক্সিজেন পেতে পারে রাজ্য বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO