Monday, June 15, 2026
Homeউত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩, মানববন্ধন করে উদ্ধার

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩, মানববন্ধন করে উদ্ধার

ওয়েবডেস্ক– উত্তরাখণ্ডের (Uttarakhand) রুদ্রপ্রয়াগে (Rudraprayag) বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন। বৃহস্পতিবার সকালের এই বাস দুর্ঘটনা ঘটে। বাসে ছিলেন ১৮ জন যাত্রী। বৃহস্পতিবার সকালের ওই বাসটি সোজা অলকানন্দা নদীতে (Alaknanda River) গিয়ে পড়ে। দুর্ঘটনার পর থেকে এখনও আটজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

উত্তরাখণ্ড পুলিশের সদর দফতর থেকে আইজি নীলেশ আনন্দ ভারানে (IG Nilesh Anand Bharane) জানান, রূদ্রপ্রয়াগের ঘোলতির এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। বাসটিতে ১৮ জন যাত্রী ছিলেন। পুলিশের অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনাস্থলে রয়েছে উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দল। স্থানীয় থানার পুলিশকর্মীরাও সেখানে আছেন। নদী থেকে জোরকদমে উদ্ধারকাজ চলছে। এখনও পর্যন্ত সাত জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজ পাওয়া যায়নি। দুর্ঘটনায় এক জনের দুর্ঘটনায় এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গাড়োয়ালের বিভাগীয় কমিশনার বিজয়শঙ্কর পাণ্ডে।

আরও পড়ুন- শশী থারুরকে নিয়ে বড় সিদ্ধান্ত দলের! কী বললেন মল্লিকার্জুন খাড়গে?

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে বদ্রীনাথের রাস্তায়। বাসটি পাহাড়ি রাস্তা ধরে উপরের দিকে যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাহাড়ের মানববন্ধন করে আহতের উদ্ধার করা হচ্ছে। তবে অলকানন্দা নদীর খরস্রোতের কারণে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে উদ্ধারকাজে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে।

বাসটিতে ভিন রাজ্যের বাসিন্দারা ছিলেন। উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব বিনোদকুমার সুমন জানান, বাসটিতে রাজস্থানের সাত জন, গুজরাতের সাত জন, মধ্যপ্রদেশের তিন জন এবং মহারাষ্ট্রের দু’জন বাসিন্দা ছিলেন। বাসের চালকের বাড়ি হরিদ্বারে। এখনও বহু নিখোঁজ। নদীর খরস্রোত বাসযাত্রীদের দূরে ভাসিয়ে নিয়ে যেতে পারে বলে অনুমান। বাকিদের উদ্ধারে দুর্ঘটনাস্থল থেকে ৪০ কিলোমিটার দূরে একটি বাঁধের নদীর জলের কাছে নজরদারি চালাচ্ছে রাজ্য় বিপর্যয় মোকাবিলা দল।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO