Thursday, June 18, 2026
Homeশ্রাবন্তীকে নিয়ে ছবি বানাতে চান প্রাক্তন স্বামী রাজীব!

শ্রাবন্তীকে নিয়ে ছবি বানাতে চান প্রাক্তন স্বামী রাজীব!

কলকাতা: বিচ্ছেদের পর প্রাক্তন স্বামী তথা পরিচালক রাজীব বিশ্বাস(Director Rajib Biswas) অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির(Actress Srabanti Chatterjee) কাছ থেকে নিজেকে আলাদা করে নিয়েছিলেন। পুত্র ঝিনুককে নিয়ে শ্রাবন্তী এক দশক কাটিয়ে দিয়েছেন। যদিও রাজীবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর শ্রাবন্তীর জীবনে এসেছে একাধিক পুরুষ। তাদের অনেকের সঙ্গে বৈবাহিক সম্পর্কেও জড়িয়েছেন শ্রাবন্তী। কাজেই দুজনকে একসঙ্গে বহু বছর দেখা যায়নি।

আরও পড়ুন:সুপারস্টার জিৎ-এর চ্যানেলে ভক্তিগীতি

তবে সম্প্রতি শ্রাবন্তীর ‘রবীন্দ্র কাব্য রহস্য’র প্রিমিয়ারে(Rabindra Kabya Rahashya) দেখা গেল প্রাক্তন স্বামী রাজীবকে। অভিনেত্রী শ্রাবন্তীর রূপ- সৌন্দর্যের প্রশংসা সকলেই করে থাকে। প্রাক্তন স্ত্রীর ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন রাজীব প্রযোজক হিমাংশু ধানুকার আমন্ত্রণে। এই প্রিমিয়ারে প্রাক্তন স্বামী-স্ত্রীর মুখোমুখি দেখা না হলেও দূর থেকে শ্রাবন্তীর রূপের ছটা দেখতে ভোলেন নি পরিচালক রাজীব। তারপর সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি জানান যে শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে যিনি ইচ্ছুক। এমনকি আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন শ্রাবন্তী ও রাজীব একসঙ্গে কাজ করেছিলেন বলে তিনি জানান। তারা যখন স্বামী স্ত্রী হিসেবে একসঙ্গে ছিলেন সে সময় বহু সফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন।


সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে রাজীবের কাছে জানতে চাওয়া হয়েছিলো, শ্রাবন্তীকে নিয়ে সিনেমা বানাতে চান কি না? রাজীব বলেন, ‘‘ চাই। দেব-শ্রাবন্তীকে নিয়ে ছবি করতে চাই। শ্রাবন্তী-জিৎকে নিয়ে ছবি করতে চাই। শ্রাবন্তী-অঙ্কুশকে নিয়ে ছবি করতে চাই। সেটা শ্রাবন্তীর সঙ্গে আগে ছবি করছি বলে বলছি না। আমার মনে হয় ও যে ধরণের অ্যাকট্রেস, তাতে ওরও কোনো সমস্যা হবে না। আমার মনে হয় না ও নার্ভাস অভিনেত্রী।’’

রাজীব আরও বলেন, ‘‘বাইরে থেকে একজন প্রোডিউসার এসেছিলেন। তিনি বলেছিলেন যে, শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে অসুবিধা আছে? আমি বলেছিলাম না। ওর সাথেও তারা কথা বলেছিলো। আমি যতদূর জানি যে, ও বলেছিলো যে আমার কোনো অসুবিধা নাই।’’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO