Thursday, June 18, 2026
Homeসুপারস্টার জিৎ-এর চ্যানেলে ভক্তিগীতি

সুপারস্টার জিৎ-এর চ্যানেলে ভক্তিগীতি

কলকাতা: ‘খাকি:দি বেঙ্গল চ্যাপ্টার'(Khaki: The Bengal Chaper) জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করে এই প্রথম বলিউডে যথেষ্ট নজর কেড়েছেন বাংলা ছবির সুপারস্টার জিৎ(Bengali Sperstar Jeet)। বছরে তিনি একটি করে বাংলা ছবি করলেও তা নিয়ে তাঁর অনুরাগীদের উৎসাহে কখনো ভাটা পড়ে না। তার ছবি যথেষ্ট চর্চাতেও থাকে।
কিন্তু এবার তিনি চর্চায় উঠে এসেছেন একেবারেই অন্য কারণে। বাংলা ছবিতে তাঁর লিপে বেশ কিছু জনপ্রিয় ফিল্মি গানও শোনা গিয়েছে। কিন্তু এবার তিনি আলোচনায় উঠে এসেছেন জিতের নিজের ইউটিউব চ্যানেলে ভক্তিমূলক গানের(Devoional Songs) প্রচারের জন্য। প্রযোজনা সংস্থার পাশাপাশি সুপারস্টার জিৎ একটি নতুন ইউটিউব
চ্যানেলও খুলেছেন। যেখানে দুটি ভক্তিমূলক ভিডিও সম্প্রচার হয়েছে। জানা যাচ্ছে আগামী দিনেও এই চ্যানেলে ভক্তিমূলক গান শোনা যাবে।


সুপারস্টার জিতের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নাম ‘জিৎ এক্সক্লুসিভ'( Jeet Exclusive). এই চ্যানেলে ভক্তিগীতি আপলোড করা হয় কিনা তা নির্দিষ্ট ভাবে বলা কঠিন। সাধারণত জিৎ এর চ্যানেলটি তার চলচ্চিত্র এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরে।
যদিও জিৎ এর নামে বেশ কিছু ইউটিউব চ্যানেলে রয়েছে। তাদের মধ্যে একটি ‘জিৎ ভক্তিগীতি’।
এই মুহূর্তে জিতের হাতে দুটি নতুন ছবি আছে, একটি ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় রায়হান রফির ছবি ‘লায়ন’। আগামী মাসে যার শুটিং শুরু হওয়ার কথা।
অন্যদিকে শোনা যাচ্ছে পথিকৃৎ বসুর পরিচালনায় বিপ্লবী অনন্ত সিংহের চরিত্রে নাকি পর্দায় জিৎকে দেখা যাবে। সেই চরিত্রের জন্যই প্রস্তুতি শুরু করেছেন সুপারস্টার। সে তো হল দেশভক্তি। কিন্তু জিৎর নামে youtube চ্যানেলে ভক্তিগীতি শুনে অনেকেরই প্রশ্ন তবে কি তাদের সুপারস্টার ধর্মীয় হয়ে উঠলেন!

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO