Saturday, June 20, 2026
Homeইরান-ইজরায়েলের সংঘাতে সংকটে পড়তে পারে ভারত ! বাড়তে পারে জিনিসপত্রের দাম

ইরান-ইজরায়েলের সংঘাতে সংকটে পড়তে পারে ভারত ! বাড়তে পারে জিনিসপত্রের দাম

ওয়েবডেস্ক- ইরান-ইজরায়েলের সংঘাতে (Iran-Israel conflict) ভুগতে চলেছে ভারত (India)। তার কারণ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে ভারতের বিভিন্ন সামগ্রীর দাম বাড়তে চলেছে। ক্রমশই উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইজরায়েলের (Israel) হামলার জবাব দিয়েছে ইরান (Iran) । ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় মধ্য ইজরায়েলের বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে বলে খবর।

বিভিন্ন শহরে চালানো এ হামলায় এখন পর্যন্ত দুজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন। ভোরের আলো ফুটতে না ফুটতেই তেল আভিভ, জেরুজালেমের মতো ইজরায়েলের একাধিক বড় শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সব মিলিয়ে তিন দফায় ইজরায়েলে ইরান ক্ষেপণাস্ত্র হামলা (Missile Attack) চালিয়েছে। ইজরায়েল সেনা শুক্রবার ভোরে ইরানের উপর একের পর এক হামলা চালিয়েছে।

আরও পড়ুন- ‘AI-171’, এই নাম্বার আর কোনওদিন ব্যবহার হবে না AIR INDIA-র বিমানে

ইজরায়েলের প্রধান বলেন, এই  অভিযানে ইরানের পারমাণবিক বোমা নির্মাণে যুক্ত বিজ্ঞানী, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং নাতাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এই অভিযান আরও কয়েক দিন চলবে। এদিকে এই পরিস্থিতিতে গভীর উদ্বেগে ভারত। পরিস্থিতির দিকে নজর রাখছে দিল্লি। তবে এই যুদ্ধ ভারতের জন্য সমস্যা বয়ে নিয়ে আসছে। যদি মধ্যে প্রাচ্যের অন্যান্য দেশগুলি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে হু হু করে বাড়বে জিনিস পত্রের দাম।  ডিজেল, পেট্রল এবং এলপিজি গ্যাসের দামের উপর এর বড় প্রভাব পড়তে পারে।

ভারত তার চাহিদার ৮৫ শতাংশ তেল বিশ্বের অন্যান্য দেশ থেকে আমদানি করে থাকে। এক তৃতীয়াংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে। ফলে যুদ্ধের কারণে দাম বাড়তে পারে। ইরান-ইজরায়েল উত্তেজনার আবহে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯২ ডলার ছাড়িয়ে গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান দাবি করেছে, এই দাম আরও ৩১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১২০ ডলারে ছুঁতে পারে। তাহলে যদি পেট্রলের দামও বেড়ে যায়, তাহলে দিল্লিতে ৯৪ টাকা প্রতি লিটার দরে যে পেট্রল এখন পাওয়া যাচ্ছে তা প্রতি লিটারে ১২৩ টাকায় পৌঁছতে পারে। ফলে চাপ বাড়ছে কেন্দ্র সরকারের।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto