Sunday, May 3, 2026
Home‘AI-171’, এই নাম্বার আর কোনওদিন ব্যবহার হবে না AIR INDIA-র বিমানে

‘AI-171’, এই নাম্বার আর কোনওদিন ব্যবহার হবে না AIR INDIA-র বিমানে

ওয়েবডেস্ক- ১২ জুন, এক অভিশপ্ত দিনের সাক্ষী থাকল গোটা ভারত (India)। দুর্ঘটনাগ্রস্ত আহমেদাবাদ-লন্ডনগামী বিমানের (Ahmedabad-London flight) নম্বর ছিল এআই-১৭১ (AI-171) । এই নাম্বার আর কোনওদিন ব্যবহার হবে এয়ার ইন্ডিয়া (Air India) ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে (Air India Express) । আহমেদাবাদে বিপর্যয়ের পর বড়সড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এবার আগামী ১৭ জুন থেকে আন্তর্জাতিক উড়ানগুলি চলবে AI-159 ও AI-160 নাম্বারে।

বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেলের বিমানবন্দর থেকে রওনা দেয় লন্ডনগামী এই বিমান। ওড়ার এক মিনিটের কম সময়ের মধ্যেই মেঘানিনগরে বিকট শব্দে ভেঙে পড়ে বিমানটি। একটি মেডিক্যাল হস্টেলের উপর ভেঙে পড়ে। বিমানের ক্রু সমেত ২৪২ জনের মধ্যে মধ্যে একজন ছাড়া বাকি সকলের মৃত্যু হয়েছে। এছাড়াও মেডিক্যাল হস্টেলের ৭ জন চিকিৎসক সহ মোট ২৫ জন ইন্টার্নের মৃত্যু হয়েছে। মোট ২৬৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন- আমেদাবাদের বিমান দুর্ঘটনা নিয়ে বড় মন্তব্য অমিত শাহের

শনিবার এয়ার ইন্ডিয়ার সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, কোনও নির্দিষ্ট সংখ্যার বিমান বড়সড় দুর্ঘটনার কবলে পড়লে ওই সংখ্যা পুনরায় আর ব্যবহার করা হয় না। এটাই নিয়ম। প্রচলিত সেই নিয়ম মেনেই আহমেদাবাদ-গ্যাটউইক বিমানের সংখ্যা বদলে দিচ্ছে এয়ার ইন্ডিয়া। ওই সূত্রের দাবি, মঙ্গলবার থেকে ওই বিমানের নম্বর এআই ১৭১-এর পরিবর্তে এআই ১৫৯ হবে। তবে এখনও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি এয়ার ইন্ডিয়া।

সূত্রের খবর, এই নির্দিষ্ট নম্বরটি বাতিল করা মানে এই নয় যে শুভ বা অশুভ বিচার করা হচ্ছে। এই নাম্বারের বিমানে থাকা মৃত যাত্রী ও বিমান দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়ে থাকে। ২০২০ সালে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান কোঝিকোড় উপকূলে ভেঙে পড়ে ৷ সেই দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানে থাকা ২১ জনের ৷ তারপর কোনও বিমানই ওই নাম্বারে ব্যবহার করা হয়নি।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188