Tuesday, May 5, 2026
Homeইউক্রেনের হামলায় ৪০ বিমান ধ্বংস রাশিয়ার

ইউক্রেনের হামলায় ৪০ বিমান ধ্বংস রাশিয়ার

ওয়েব ডেস্ক: ভারতের ধাঁচেই রাশিয়ার বায়ুসেনা (Russia Airbase) ঘাঁটিতে ড্রোন হামলা ইউক্রেনের (Ukraine Drone Attack Russia Airbase)। একসঙ্গে রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সিকিয়োরিটি সার্ভিস। ৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এই হামলায়। তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এটাই আকাশপথে সবচেয়ে বড় হামলা।

কিয়েভের তরফে দাবি করা হয়েছে, ওলেনিয়া ও বেলায়া বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ঽউক্রেন। এই হামলায় প্রায় ৪০টিরও বেশি সামরিক বিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ।সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, রাশিয়া-ইউক্রেনের সীমান্তবর্তী এলাকার বিমানঘাঁটি গুলোকেই নিশানা করা হয়েছে ইউক্রেন। রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি এবং দু’টি এয়ারফিল্ড লক্ষ্য করে রবিবার হামলা চালিয়েছে এসবিইউ। হামলায় রাশিয়ার বোমারু বিমান Tu-95 এবং Tu22M3 ধ্বংস হয়েছে। একটি A-50 বিমানও ধ্বংস হয়েছে।একাধিক সেনাঘাঁটিতে আগুন ধরে যায় হামলার জেরে। রাশিয়ার তরফে এখনও সরকারিভাবে এই হামলা নিয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: ‘আগুন নিয়ে খেলবেন না’, আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি চীনের

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওলেনিয়া রাশিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত বিমান চলাচল কেন্দ্রগুলির মধ্যে একটি। সেখানে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমানও রয়েছে। তবে দাবি করা হয়েছে যে, এই হামলার এখনও কোনও সরকারি নিশ্চয়তা নেই। যদি এই হামলা হয়ে থাকে তাহলে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এটি রাশিয়ার সামরিক কাঠামোর উপর সবচেয়ে বড় হামলাগুলির মধ্যে একটি।

দেখুন ভিডিও 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188