Homeলাইফস্টাইলনেতাজি অন্তর্ধান রহস্যের উন্মোচন! প্রেক্ষাগৃহে আসার আগেই চমক দিল 'দ্য বোস ফাইলস...
The Bose Files Sach Ya Sazish

নেতাজি অন্তর্ধান রহস্যের উন্মোচন! প্রেক্ষাগৃহে আসার আগেই চমক দিল ‘দ্য বোস ফাইলস সচ ইয়া সাজিশ’

'দ্য বোস ফাইলস সচ ইয়া সাজিশ' ৩০ জুলাই দেশজুড়ে মুক্তি পেয়েছে

কলকাতা: ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এবং রহস্যে ঘেরা অধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান। বহু দশক ধরে কোটি কোটি ভারতবাসীর মনে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তার নেপথ্য সত্যকে সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তুলতে আসছে বহু প্রতীক্ষিত ঐতিহাসিক চলচ্চিত্র দ্য বোস ফাইলস সচ ইয়া সাজিশ(The Bose Files Sach Ya Sazish)। কলকাতার এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয় এবং এর পরেই শুরু হয়েছে চূড়ান্ত কাউন্টডাউন।
চলচ্চিত্র প্রেমীদের উন্মাদনা এবং প্রথমসারির প্রেক্ষাগৃহগুলোর অগ্রিম প্রাপ্তির কথা মাথায় রেখে নির্মাতারা এক অভিনব সিদ্ধান্ত নিয়েছেন। পিআর সূত্রে প্রাপ্ত বিশেষ ডিসক্লেইমার অনুযায়ী, দর্শকের ভালোবাসার কথা ভেবে ছবিটির মুক্তির তারিখ একদিন এগিয়ে আনা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি বদলে আগামী ৩০ জুলাই, ২০২৬ দেশজ…
নেতাজির অন্তর্ধান রহস্যের উন্মোচন! প্রেক্ষাগৃহে আসার আগেই চমক দিল দ্য বোস ফাইলস সচ ইয়া সাজিশ

ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এবং রহস্যে ঘেরা অধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান। বহু দশক ধরে কোটি কোটি ভারতবাসীর মনে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তার নেপথ্য সত্যকে সেলুলয়েডের পর্দায় ফুটিয়ে তুলতে আসছে বহু প্রতীক্ষিত ঐতিহাসিক চলচ্চিত্র দ্য বোস ফাইলস সচ ইয়া সাজিশ। কলকাতার এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয় এবং এর পরেই শুরু হয়েছে চূড়ান্ত কাউন্টডাউন।
চলচ্চিত্র প্রেমীদের উন্মাদনা এবং প্রথমসারির প্রেক্ষাগৃহগুলোর অগ্রিম প্রাপ্তির কথা মাথায় রেখে নির্মাতারা এক অভিনব সিদ্ধান্ত নিয়েছেন। পিআর সূত্রে প্রাপ্ত বিশেষ ডিসক্লেইমার অনুযায়ী, দর্শকের ভালোবাসার কথা ভেবে ছবিটির মুক্তির তারিখ একদিন এগিয়ে আনা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি বদলে আগামী ৩০ জুলাই,২০২৬ দেশজুড়ে বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। এর ফলে প্রথম দিন থেকেই দর্শকরা উপভোগ করতে পারবেন এক দারুণ গ্র্যান্ড স্ক্রিন এক্সপেরিয়েন্স।

সাংবাদিক সম্মেলনে ছবির নির্মাতা ও কলাকুশলীরা এই চলচ্চিত্রের পেছনের চ্যালেঞ্জিং যাত্রার কথা তুলে ধরেন। একাধিক স্তরের চুলচেরা বিশ্লেষণ এবং দীর্ঘ শংসাপত্র প্রক্রিয়ার পর অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে এই ছবি। নির্মাতারা জানান, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সত্যকে সামনে আনার জেদ এক মুহূর্তের জন্যও কমে যায়নি। এই ছাড়পত্র মেলা মানেই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে সাধারণ মানুষের সামনে তুলে ধরার দরজা খুলে যাওয়া।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News