Saturday, March 7, 2026
HomeScroll‘জয় শ্রী রাম’ না বলায় বাঙালি হকারকে হেনস্থা! কড়া নিন্দা তৃণমূলের
AITC

‘জয় শ্রী রাম’ না বলায় বাঙালি হকারকে হেনস্থা! কড়া নিন্দা তৃণমূলের

‘যারা অত্যাচার চালায়, বাংলা তাদের কখনও ক্ষমা করবে না,’ হুঙ্কার তৃণমূলের

ওয়েব ডেস্ক: ভিনরাজ্যে বাংলা ভাষায় কথা বলায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের (Bengali Immigrant Labours) উপর হামলা বাড়ছে বলে অভিযোগ তুলে বিজেপিকে (BJP) নিশানা করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে তৃণমূল দাবি করেছে, বিজেপি-শাসিত কয়েকটি রাজ্যে বাংলায় কথা বললেই বাঙালিদের হেনস্থা (Harassment) ও মারধরের ঘটনা বেড়েছে। তৃণমূলের অভিযোগ, এসব রাজ্যে বাঙালিদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ভয় দেখানো হচ্ছে এবং কাজ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূল দাবি করেছে, ওড়িশার (Odisha) বিভিন্ন এলাকায় টানা কয়েকটি এরকম হামলার ঘটনা ঘটেছে, যার শিকার হয়েছেন তিনজন বাঙালি হকার। উল্লেখযোগ্যভাবে, এক ঘটনা ঘটেছে রাহুল ইসলাম নামে এক দরিদ্র হকারের সঙ্গে। অভিযোগ, ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় একদল দুষ্কৃতী তাঁকে মারধর করে এবং আগুনে পুড়িয়ে মারার হুমকি দেয়। আরও দুই জেলায় দুই বাঙালি হকারের উপর একই কায়দায় হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: নিভৃতবাসে লালু যাদব! তেজস্বীর হাতেই যাচ্ছে দল? বিহারে শুরু জল্পনা

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভুক্তভোগীরা যখন নিরাপত্তার জন্য পুলিশে অভিযোগ জানাতে যান, তখন ওড়িশা পুলিশ তাঁদের রাজ্য ছেড়ে চলে যেতে পরামর্শ দেয়। দলের বক্তব্য, ‘এটা কোনও ‘শাসন’ নয়, এটা বিজেপির চিরাচরিত বাংলা-বিরোধী ঘৃণা-রাজনীতির নির্মম সত্যতা, যা এখন পরিযায়ী শ্রমিকদের উপর নেমে এসেছে।’

আর এই অবস্থায় পরিযায়ী শ্রমিক এবং তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখা হয়েছে, ‘আমরা আমাদের মানুষের পাশে আছি। রাজনীতির নামে নিরীহ শ্রমিকদের উপর যারা অত্যাচার চালায়, বাংলা তাদের কখনও ভুলবে না, ক্ষমাও করবে না।’

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80