Sunday, August 16, 2026
HomeScrollস্বচ্ছ ভোটার তালিকা, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় গোল টেবিল বৈঠকে বড় সিদ্ধান্ত কমিশনের
Election Commission

স্বচ্ছ ভোটার তালিকা, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় গোল টেবিল বৈঠকে বড় সিদ্ধান্ত কমিশনের

২৭ বছরের পর এই গোল টেবিল সম্মেলন অনুষ্ঠিত হল

ওয়েবডেস্ক-   সাংবিধানিক স্বার্থ রক্ষায় (Constitutional Interests) একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত। জাতীয় নির্বাচন কমিশন (ECI) এবং বিভিন্ন রাজ্যের নির্বাচন কমিশনগুলি (State Election Commission) একসঙ্গে কাজ করবে। কমিশনের রাউন্ড টেবিল বৈঠকে (Round Table Meeting) সিদ্ধান্ত। পরবর্তীতে প্রতিবছর এই বৈঠক হবে। স্বচ্ছ ভোটার তালিকা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় সহমত হয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনগুলি।

পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনের আইন গুলিকে সংসদ এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের আইনের সঙ্গে সমন্বয় করা হবে। বিভিন্ন রাজ্য নির্বাচনে কমিশনের তরফে দেওয়া প্রস্তাব খতিয়ে দেখবে জাতীয় নির্বাচন কমিশনের আইনজ্ঞরা এবং আধিকারিকেরা।

আরও পড়ুন-  SIR নিয়ে জুডিশিয়াল অফিসারদের ভার্চুয়াল ট্রেনিং কমিশনের

উল্লেখ্য, নির্বাচন কমিশন জানিয়েছে এই গোল টেবিল বৈঠকে এসইসিদের দেওয়া পরামর্শ ইসিআই-এর সংশিষ্ট ডিইসি-এর নেতৃত্বে আইনি ও প্রযুক্তিগত কর্মকর্তাদের একটি যৌথ দল দ্বারা পর্যালোচনা করে দেখা হবে। জাতীয় স্বার্থের সর্বোত্তম সম্ভাব্য সিদ্ধান্তের জন্য আগামী তিন মাসে মধ্যে একটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল-ভিত্তিক পদক্ষেপ ভারতের নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিশুদ্ধ ভোটার তালিকার উপর জোর দিয়ে বলেন, বিশেষ নিবিড় সংশোধনী কার্যক্রম শুরু হয়েছে, যাতে সকল যোগ্য ভোটারকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, অযোগ্য ভোটারদের বাদ দেওয়া উচিত। তিনি বলেন, বর্তমানে ১২টি রাজ্যে এসআইআর চলছে, তার মধ্যে ১১টি রাজ্যে তাদের ভোটার তালিকা প্রকাশ করেছে। জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সমন্বয় সাধনের সময় এসেছে। ২৭ বছরের পর এই গোল টেবিল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯৯ সালে সর্বশেষ এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k