Sunday, March 29, 2026
HomeScrollবিতর্কিত ভিডিও, হিমন্তের বিরুদ্ধে FIR-এর দাবিতে সুপ্রিম কোর্টে বামেরা! কী বললেন প্রধান...
Supreme Court

বিতর্কিত ভিডিও, হিমন্তের বিরুদ্ধে FIR-এর দাবিতে সুপ্রিম কোর্টে বামেরা! কী বললেন প্রধান বিচারপতি?

অসমের মুখ্যমন্ত্রীর ভিডিওর নিন্দায় সরব গোটা দেশ

ওয়েব ডেস্ক: অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য ও বক্তব্যের অভিযোগে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল সিপিআইএম (CPIM) এবং সিপিআই-এর (CPI) নেত্রী অ্যানি রাজা (Annie Raja)। পৃথক দুটি রিট পিটিশনে অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা এবং বিষয়টির তদন্তে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল গঠনের দাবি জানানো হয়েছে।

মামলাটি প্রধান বিচারপতি সূর্য কান্তের (CJI Surya Kant) বেঞ্চের সামনে উল্লেখ করেন আইনজীবী নিজাম পাশা। তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমরা আদালতের জরুরি হস্তক্ষেপ চাই।” যদিও এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “নির্বাচন এলেই রাজনৈতিক লড়াইয়ের একটা অংশ সুপ্রিম কোর্টের অন্দরেও চলে আসে। এটাই সমস্যা। আমরা বিষয়টি দেখব, তারিখ দেওয়া হবে।”

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা মুলতুবি, পরবর্তী শুনানি কবে?

এদিকে বাম নেত্রীর পিটিশনে দাবি করা হয়েছে, শুধু এই ভিডিও নয়, ২০২১ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মুখ্যমন্ত্রীর একাধিক ভাষণ ও মন্তব্যের বিস্তারিত তালিকা আদালতে জমা দেওয়া হয়েছে। সেখানে অভিযোগ, বাংলা ভাষাভাষী মুসলিমদের সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক অধিকার খর্ব করার কথা বলা হয়েছে। আবেদনকারীদের দাবি, এই বক্তব্যগুলির বাস্তব প্রভাব পড়েছে সমাজে। বিভিন্ন জায়গায় অর্থনৈতিক বঞ্চনা, হয়রানি ও সামাজিক বহিষ্কারের ঘটনা ঘটছে।

এদিকে, গতকাল আরও একটি রিট দায়ের করেছেন বারো জন আবেদনকারী। সেখানে ‘মিয়া মুসলিম’, ‘ফ্লাড জিহাদ’ ইত্যাদি মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিভাজনমূলক মন্তব্য থেকে বিরত রাখতে আদালতের নির্দেশ চাওয়া হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot