Thursday, March 26, 2026
HomeScrollপাইপলাইন গ্যাসের না নিলে LPG বন্ধ করে দেওয়া হবে, সময় বেঁধে দিল...
LPG

পাইপলাইন গ্যাসের না নিলে LPG বন্ধ করে দেওয়া হবে, সময় বেঁধে দিল সরকার

বন্ধ হতে পারে এলপিজি সরবরাহ! নির্দেশিকায় কী জানাল কেন্দ্র?

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। এর ফলে ভারতে এলপিজি-র ঘাটতি দেখা দিচ্ছে। এই সংকট মোকাবিলা করতেই সরকার পিএনজি-র উপর জোর দিচ্ছে। এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশ অনুযায়ী, যেখানে পাইপড ন্যাচারাল গ্যাস বা PNG সংযোগ রয়েছে, সেখানে সেই সংযোগ না নিলে এলপিজি (Gas Cylinder) সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

বাড়িতে পাইপ লাইনের গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে গত ২৪শে মার্চ একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা বয়েছে, যে এলাকায় পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বা পিএনজি (Piped Natural Gas) পৌঁছে গিয়েছে, সেখানে আর এলপিজি সিলিন্ডার ব্যবহার করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী, কোনও এলাকায় পিএনজি সংযোগ উপলব্ধ হলে সংশ্লিষ্ট পরিবারকে তা জানানো হবে। নোটিশ পাওয়ার পর সর্বোচ্চ তিন মাস সময় পাবেন গ্রাহকরা।  এই সময়ের মধ্যে পিএনজি সংযোগ না নিলে ওই ঠিকানায় এলপিজি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। পাইপলাইন পাতার অনুমতির জন্য আবেদন করলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা না মিললে ‘স্বয়ংক্রিয় অনুমোদন’ বা ডিমড অ্যাপ্রুভাল ধরা হবে।হাউজিং সোসাইটি নিয়ে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। আবাসন চত্বরে পাইপলাইন পাতার কাজ আটকে রাখা যাবে না। ৩ দিনের মধ্যে অনুমতি দিতে হবে এবং আবেদন করার ৪৮ ঘণ্টার মধ্যে সংযোগ নিশ্চিত করতে হবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ভারতের এলপিজি ভাঁড়ারে টান পড়েছে। আর এর মাঝেই এই নির্দেশিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: পানিহাটির বিজেপি প্রার্থী আরজি করে নির্যাতিতার মা

যুদ্ধের কারণে ভারতে এলপিজি-র ঘাটতি দেখা দিচ্ছে। পিএনজি দেশেই তৈরি হয়, তাই সহজলভ্য়তা বেশি। সিলিন্ডার বুকিং বা ফুরিয়ে যাওয়ার ভয় নেই, সরাসরি পাইপলাইনে রান্নাঘরে গ্যাস পৌঁছাবে।বণ্টন ব্যবস্থার সুবিধা রয়েছে। কারণ শহরে পিএনজি ব্যবহার বাড়লে বেঁচে যাওয়া এলপিজি সিলিন্ডারগুলি দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া সহজ হবে।সরকার জানিয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য গ্যাস নেটওয়ার্ক দ্রুত বাড়ানো এবং একক জ্বালানির উপর নির্ভরতা কমানো। PNG গ্যাস সরাসরি পাইপলাইনের মাধ্যমে রান্নাঘরে পৌঁছে যায়। ফলে সিলিন্ডার বুক করার ঝামেলাও থাকে না। এটি আরও সহজ এবং নিয়মিত সরবরাহযোগ্য।কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গৃহস্থালি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে পাইপলাইন গ্যাসের উপর জোর দিতে বলা হয়েছে। এরফলে বুকিং রিফিলের যে ‘চাপ’ সৃষ্টি হয়েছে তা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto