ওয়েব ডেস্ক : ভয়াবহ পরিস্থিতি পশ্চিম এশিয়ায়। ইরানের (Iran) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আমেরিকা (America)-ইজরায়েল (Israel)। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। এই সংঘর্ষের কারণে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে পড়েছেন বহু ভারতীয় (Indians)। জানা যাচ্ছে, এমন পরিস্থিতির পরেও ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন বহু নাগরিককে।
জানা যাচ্ছে, ইতিমধ্যে লেবানন (Lebanon) থেকে ভারতে ফিরছেন ১৭৭ জন ভারতীয়। অন্যদিকে কাতার থেকে ৫০০ জন ভারতীয় নাগরিক বিমানে করে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। লেবাননে থাকা ভারতের রাষ্ট্রদূত নূর রহমান শেখ বিমানবন্দর থেকে বিদায় জানিয়েছেন ভারতীয়দের। ইতিমধ্যে এ বিষয়ে সমাজমাধ্যমে তথ্য প্রকাশ করা হয়েছে দূতাবাসের তরফে।
আরও খবর : ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য রক্ষা
জানানো হয়েছে, একটি চার্টার বিমানে করে দিল্লিতে ফিরিয়ে আনা হচ্ছে ১৭৭ জন ভারতীয় নাগরিককে। বেইরুটের ভারতীয় দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, লেবাননে আটকে পড়া ভারতীয়দের রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ দূতাবাস।
West Asia War
The first batch of 177 Indian nationals repatriated to Delhi from Lebanon in a charter flight arranged by their Company. Seen off by Indian Ambassador Noor Rahman Sheikh @NoorRahman_IFS at Beirut International Airport today. pic.twitter.com/4ZeNMbO9F1
— Sidhant Sibal (@sidhant) March 11, 2026
কাতারে (Qatar) অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফেও জানানো হয়েছে, গত ১১ মার্চ কাতার থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন ৫০০ জন। এর মধ্যে নয়াদিল্লি ও মুম্বইয়ের বাসিন্দা রয়েছেন বলে খবর। জানা যাচ্ছে, কাতার থেকে আরও দু’টি বিমান ভারতের উদ্দেশে রওনা দেবে। এর মধ্যে একটি রাজধানী দিল্লি অন্যটি মুম্বইয়ে অবতরণ করার কথা। এমন পরিস্থিতিতে তিনটি হাল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।
দেখুন অন্য খবর :







