HomeScrollপাটনায় নামার সময় এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা, অল্পের জন্য বড় বিপদ...
Air India

পাটনায় নামার সময় এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা, অল্পের জন্য বড় বিপদ এড়াল ১৬৪ যাত্রী

সোমবার সকালে অবতরণের ঠিক আগে AI 1741 বিমানে পাখির ধাক্কা, নিরাপদে বিমান নামার পর রানওয়েতে তল্লাশি চালায় বিমানবন্দর কর্তৃপক্ষ

ওয়েব ডেস্ক : সোমবার সকালে পাটনা (Patna) বিমানবন্দরে অবতরণের সময় পাখির ধাক্কা খেল এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমান। দিল্লি থেকে পাটনায় আসা AI 1741 বিমানে সেই সময় ১৬৪ জন যাত্রী ছিলেন। পাইলটের তরফে বিষয়টি জানানো হলে বিমান নিরাপদে অবতরণের পর রানওয়ে পরীক্ষা করে দেখেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, সকাল ৭টা ৪৪ মিনিট নাগাদ অবতরণের প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। সেই সময়ই পাখির সঙ্গে বিমানের ধাক্কা লাগে। পাইলট বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান। এরপর বিমানটি নিরাপদে রানওয়েতে নামার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রানওয়ে পরিদর্শন করা হয়।

আরও খবর : মাঝরাতে সার্কিট হাউস ছাড়ার নোটিশ! সুপ্রিম কোর্টেও জরুরি শুনানির আবেদন থেকে স্বস্তি পেলেন না মহুয়া মৈত্র

ঘটনার জেরে পাটনা (Patna) বিমানবন্দরের স্বাভাবিক পরিষেবায় কোনও প্রভাব পড়েনি। বিমান চলাচলও বন্ধ হয়নি। বিমানে থাকা ১৬৪ জন যাত্রীই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন বিমানবন্দরের এক আধিকারিক। প্রাথমিকভাবে ঘটনায় বড় ধরনের কোনও বিপদের খবরও পাওয়া যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, বিশেষ করে বর্ষার সময়ে পাখির আনাগোনা বেড়ে যাওয়ায় বিমান ওঠানামার সময় এই ধরনের ঘটনা একেবারে অস্বাভাবিক নয়। পাখি ও অন্যান্য প্রাণীর গতিবিধির উপর নজর রাখতে প্রতি মাসে একটি বিশেষ কমিটি বিমানবন্দর চত্বর পরিদর্শন করে। কোথাও পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে কি না, সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়।

[youtube-feed feed=1]
Read More

Latest News