Tuesday, June 30, 2026
HomeScrollঅত্যাধুনিক পদ্ধতিতে বৃষ্টি! আর কোন উপায়ে কমবে দিল্লির দূষণ?

অত্যাধুনিক পদ্ধতিতে বৃষ্টি! আর কোন উপায়ে কমবে দিল্লির দূষণ?

ওয়েব ডেস্ক: শীত পেরোলেও এখনও বাগে আসেনি দিল্লির দূষণ (Delhi Pollution)। এখনও জল থেকে বাতাস- সবেতেই মিশে রয়েছে দূষক। তবে এবার রাজধানীর বায়ুদূষণ রুখতে অভিনব উদ্যোগ নিতে চলেছে রাজ্য (Delhi Government)। কৃত্রিম বৃষ্টির (Artificial Rain) মাধ্যমে দূষণ কমানোর পরিকল্পনা নিয়েছে দিল্লি সরকার। দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা (Manjinder Singh Sirsa) এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী মে মাসে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প শুরু করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আইআইটি কানপুর এবং অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ কৃত্রিম বৃষ্টির স্থান নির্ধারণ করবে। আপাতত দিল্লির উপকণ্ঠে এই পরীক্ষা চালানো হবে। মন্ত্রী বলেন, “দূষণের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের অংশ হিসেবে আমরা কৃত্রিম বৃষ্টির কথা ভাবছি। পুরো শহরে এই পদ্ধতি প্রয়োগের আগে ছোট পরিসরে এর কার্যকারিতা খতিয়ে দেখা হবে।” পরীক্ষার সময় হিসেবে মে মাসকে বেছে নেওয়া হয়েছে। কারণ তখন রাজধানীতে তাপমাত্রা থাকে সর্বোচ্চ স্তরে।

আরও পড়ুন: অভিনব প্রতিবাদ! শরীরে অভিযোগের কাগজ আটকে রাস্তায় হামাগুড়ি প্রতিবাদীর

এখন প্রশ্ন হচ্ছে, দিল্লিতে কীভাবে কৃত্রিম বৃষ্টি ঘটানো হবে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মেঘে রাসায়নিক প্রয়োগের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি ঘটানো হয়। তবে এই রাসায়নিক মানুষের স্বাস্থ্যের বা পরিবেশের উপর কোনও ক্ষতিকর প্রভাব ফেলবে কি না, তা নিয়েও বিস্তারিত পর্যালোচনার কথা জানিয়েছেন মন্ত্রী। তাঁর কথায়, “রাসায়নিক সংক্রান্ত রিপোর্ট আমরা চেয়েছি। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা জল পরীক্ষাও করব।”

উল্লেখ্য, প্রতি বছর উৎসবের মরসুম পেরোনোর পর দিল্লি-সহ গোটা উত্তর ভারতে বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ে। ২০২৪ সালে দিল্লির বাতাস মাত্র ১২১ দিন পরিষ্কার ছিল বলে জানিয়েছে ‘সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট’। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত মাত্রার তুলনায় দিল্লির বার্ষিক গড় পিএম ২.৫-এর পরিমাণ ছিল প্রায় ২১ গুণ বেশি।

দেখুন আরও পড়ুন: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO