Saturday, July 25, 2026
HomeScrollতীব্র সৌর বিকিরণ! বাতিল হবে কয়েকশ বিমান! বাড়বে ভোগান্তি?
Solar Radiation

তীব্র সৌর বিকিরণ! বাতিল হবে কয়েকশ বিমান! বাড়বে ভোগান্তি?

ইতিমধ্যে বিমান পরিষেবা নিয়ে বড় আপডেট দিয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস

ওয়েব ডেস্ক: শুরু হয়েছে তীব্র সৌর বিকিরণ (Solar Radiation)। এর জেরে দেশজুড়ে বিমান পরিষেবা (Flight Service) ব্যাপকভাবে ব্যহত হতে পারে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া (Air India), ইন্ডিগো (Indigo) এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)। আগাম সতর্কতা হিসেবে তারা জানিয়েছে, বহু বিমান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছাড়বে, কিছু ফ্লাইটের সময়সূচি বদলানো হবে এবং পরিস্থিতি অনুযায়ী কয়েকটি বিমান পুরোপুরি বাতিলও করা হতে পারে। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে আগেই দুঃখপ্রকাশ করেছে এয়ারলাইনগুলি।

যদিও এর আগেই বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাস (Airbus) সৌর বিকিরণ সম্পর্কে সতর্কতা জারি করেছিল। ভারতের তিন প্রধান এয়ারলাইনের বহরে বেশির ভাগ ক্ষেত্রেই এয়ারবাসের বিমান ব্যবহৃত হয়। পিটিআই সূত্রে জানা গিয়েছে, দেশের অন্তত ২০০ থেকে ২৫০টি বিমান সম্ভাব্য সমস্যার তালিকায় রয়েছে। ফলে আগামী কয়েক দিন অভ্যন্তরীণ বিমান পরিষেবা ব্যাহত হতে পারে।

আরও পড়ুন: সামরিক শক্তিতে তৃতীয় ভারত! পাকিস্তানের স্থান কোথায়?

এয়ারবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌর বিকিরণের প্রভাবে A-320 শ্রেণির বিমানে ব্যবহৃত ফ্লাইট কন্ট্রোল সিস্টেম বিঘ্নিত হতে পারে। বিশেষ করে ‘এলিভেটর এইলরন কম্পিউটার’, যা বিমানের নেভিগেশন ও নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটিই বিকল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট বিমানগুলিকে জরুরি ভিত্তিতে পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের নির্দেশ দিয়েছে বিমান প্রস্তুতকারী সংস্থা।

উল্লেখ্য, বর্তমানে ভারতে পরিষেবা দেয় এয়ারবাসের প্রায় ৫৬০টি A-320 ফ্যামিলি জেট। এর মধ্যে ২০০ থেকে ২৫০টি বিমানে বিশেষ নজরদারি ও প্রযুক্তিগত পরীক্ষা চালানো হতে পারে। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস—এই তিন সংস্থাই কিছু বিমানকে পরিষেবা থেকে সরিয়ে পরীক্ষায় পাঠাচ্ছে। ফলে কয়েক হাজার যাত্রীকে সময়সূচি পরিবর্তন, দেরি বা ফ্লাইট বাতিলের সমস্যার সম্মুখীন হতে হতে পারে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99