Friday, July 17, 2026
HomeScrollজোড়া ঘুর্ণিঝড়! তছনছ হবে বাংলা? দেখুন আবহাওয়ার বড় আপডেট
Weather Forecast

জোড়া ঘুর্ণিঝড়! তছনছ হবে বাংলা? দেখুন আবহাওয়ার বড় আপডেট

বঙ্গে কনকনে শীত কবে? কী জানাল হাওয়া অফিস?

ওয়েব ডেস্ক: ইন্দোনেশিয়ার উপকূলে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ (Cyclone Senyaar) স্থলভাগে প্রবেশ করে শক্তি হারিয়েছে। বর্তমানে এটি মালাক্কা প্রণালী অঞ্চলে সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব এখন আর উল্লেখযোগ্য নয়।

তবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণিঝড় ‘দিতওয়া’ (Cyclone Ditwah) ক্রমশ শক্তি সঞ্চয় করছে। ইয়েমেনের নামকরণকৃত ঘূর্ণিঝড় উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু–পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী রবিবার সকালে এই ঝড় স্থলভাগে ঢুকতে পারে।

আরও পড়ুন: চিঠি পাঠিয়ে কড়া বার্তা কমিশনের, পাল্টা তোপ অভিষেকের

ঘুর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলায়?

বাংলায় এই জোড়া ঘুর্ণিঝড়ের তেমন প্রত্যক্ষ প্রভাব না পড়লেও দক্ষিণ ভারতের উপকূলে এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপও তৈরি হতে শুরু করেছে, যা বৃহস্পতিবারের মধ্যে ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস (Weather Forecast) দিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা!

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বড় ধরনের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে জেলায় জেলায়। কয়েকটি জেলায় সকালবেলায় হালকা কুয়াশা দেখা গেলেও পরে আকাশ পরিষ্কার থাকবে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি বজায় থাকবে।

কলকাতায় কবে নামবে পারদ?

কলকাতায় (Kolkata Weather) শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মশ্যে ঘোরাফেরা করবে, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। শহরে আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে। রবিবার পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে মঙ্গলবার থেকে ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে।

উত্তরে ঠান্ডা বাড়বে?

দক্ষিণে শীত (Winter) ফিকে হলেও উত্তরবঙ্গের (North Bengal Weather) পার্বত্য এলাকায় বেশ নেমেছে পারদ। দার্জিলিংয়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। তবে আগামী কয়েক দিনে পারদের বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot