Sunday, April 5, 2026
HomeScrollদুঃসময় কাটিয়ে ফিরছে তেজস! কবে থেকে উড়বে আকাশে?
Tejas

দুঃসময় কাটিয়ে ফিরছে তেজস! কবে থেকে উড়বে আকাশে?

আরও ২০টি তেজস বিমান সরবরাহ করা হবে বলে জানিয়েছে হ্যাল!

ওয়েব ডেস্ক : গত ফেব্রুয়ারি মাসে দুর্ঘটনার কবলে পড়েছিল তেজস (Tejas) যুদ্ধ বিমান (Plane)। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন ভারতীয় সেনার পাইলট। এর পরেই ভারতের এই ভরসাযোগ্য যুদ্ধবিমান নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল। আর প্রশ্ন উঠতেই ৩০টি এক আসনের এই যু্ধবিমানকে বসিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে দু’মাস পর ফের সেনায় যোগ দিতে চলেছে এই যুদ্ধবিমান। কিন্তু কবে?

জানা যাচ্ছে, আগামী ৮ এপ্রিল থেকে ফের আকাশে উড়তে দেখা যাবে তেজসকে (Tejas) । এই যুদ্ধবিমানের প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল) (HAL)-এর ডিরেক্টর ডি কে সুনীল জানিয়েছেন, তেজস বিমানগুলিতে সফটওয়্যার সংক্রান্ত সমস্যা ছিল। বর্তমানে সেগুলিকে মেরামত করা হয়েছে। সঙ্গে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে ভারতীয় বায়ুসেনাকে (Indian Air Force) আরও ২০টি তেজস যুদ্ধবিমান সরবরাহ করা হবে।

আরও খবর : মোদির ভোটপ্রচারে ‘ধুরন্ধর’! সুপারহিট সিনেমা নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী? দেখুন বড় খবর

মূলত, তেজস হল ভারতের অন্যতম ভরসাযোগ্য যুদ্ধবিমান। অতীতে তা একাধিকবার প্রমাণিত হয়েছে। যুদ্ধ বিমানে ঘাটতি কমাতে ২০২১ সালে হ্যালকে ৮৩টি যুদ্ধবিমানের বরাত দিয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক। পরে আরও ৯৭টি তেজস (Tejas) যুদ্ধবিমানের বরাত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাল ২০২৪। সে বছরের মার্চে রাজস্থানের জয়সলমেঢ়ে ভেঙে পড়েছিল তেজস (Tejas) যুদ্ধবিমান। তবে সেই ঘটনায় প্রাণে পক্ষা পেয়েছিলেন পাইলট। এর পর দুবাইতে এয়ার শো চলাকালীন ফের দুর্ঘটনার কবলে পড়ে এই যুদ্ধবিমান। এর কারণে উইং কমান্ডার নমন স্যাল শহিদ হয়েছিলেন। তার পর ফেব্রুয়ারি মাসে ফের দুর্ঘটনার কবলে পড়ে তেজস। অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন পাইলট। তার পর এই বিমানকে বসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ফের আবার ফিরতে চলেছে ভারতের এই ভরসাযোগ্য বিমান।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto