Monday, May 25, 2026
HomeScroll‘রাতের অন্ধকারে টাকা নিচ্ছেন কারা?’ রায়নার সভা থেকে দলকেই কড়া বার্তা অভিষেকের
Abhishek Banerjee

‘রাতের অন্ধকারে টাকা নিচ্ছেন কারা?’ রায়নার সভা থেকে দলকেই কড়া বার্তা অভিষেকের

সভা থেকে তিনি সরাসরি সতর্ক করলেন দলের একাংশের নেতা-কর্মীদের

পূর্ব বর্ধমান: বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আগে দলীয় শৃঙ্খলা নিয়েই কড়া অবস্থান নিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) রায়নায় নির্বাচনী সভা থেকে তিনি সরাসরি সতর্ক করলেন দলের একাংশের নেতা-কর্মীদের।

শ্যামসুন্দর কলেজ মাঠে তৃণমূল প্রার্থী মন্দিরা দোলুইয়ের সমর্থনে আয়োজিত সভায় অভিষেক বলেন, “দল সবার উপর নজর রাখে। রাতের অন্ধকারে বিজেপির থেকে টাকা নিয়ে জোড়াফুলকে দুর্বল করার চেষ্টা করছেন, এটা চলবে না।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: ‘কিসের আন্ডারস্ট্যান্ডিং?’ ভোটের মুখে বাংলার অফিসারদের তামিলনাড়ুতে পাঠানো নিয়ে তোপ মমতার

অভিষেকের অভিযোগ, রায়নার বিভিন্ন জায়গায় নিচুতলার কিছু নেতা-কর্মী বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। তাঁদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমি তাঁদের সতর্ক করছি। ৪ তারিখ বিকেলে সব বোঝা যাবে। মানুষ তৃণমূলের সঙ্গেই আছে, এখানে ফের আমাদের প্রার্থীই জিতবেন।”

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় ১৬টি আসনই দখল করেছিল তৃণমূল। সেই সাফল্য ধরে রাখাই এবার লক্ষ্য শাসকদলের। রায়না কেন্দ্রেও প্রার্থী বদল করেছে তৃণমূল। এ বার জেলা পরিষদের সদস্য মন্দিরা দোলুইকে প্রার্থী করা হয়েছে।

গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে ছিল। সেই ব্যবধান আরও বাড়িয়ে ৫০ হাজারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাও বেঁধে দেন অভিষেক। সব মিলিয়ে, বিরোধীদের পাশাপাশি নিজের দলকেও বার্তা দিয়ে গেলেন তৃণমূল নেতৃত্ব। ভোটের লড়াইয়ে কোনও রকম শিথিলতা বরদাস্ত করা হবে না।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D