Friday, July 10, 2026
HomeBig newsইরানে রুদ্ধশ্বাস অভিযান ট্রাম্প সেনার! রাতের অন্ধকারে কীভাবে পাইলটদের উদ্ধার করল আমেরিকা?
Donald Trump

ইরানে রুদ্ধশ্বাস অভিযান ট্রাম্প সেনার! রাতের অন্ধকারে কীভাবে পাইলটদের উদ্ধার করল আমেরিকা?

“আবারও প্রমাণিত হল, সামরিক শক্তিতে আমেরিকাই বিশ্বসেরা,” অভিযান শেষে সদর্পে ঘোষণা ট্রাম্পের

ওয়েব ডেস্ক: ইরানে (Iran) ঢুকে এক দুঃসাহসিক অভিযান চালিয়ে দুই জখম মার্কিন পাইলটকে উদ্ধার (US Pilots Recovered) নিজেদের সামরিক সক্ষমতার পরিচয় দিল আমেরিকা (USA)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নিজেই সোশ্যাল মিডিয়ায় এই অভিযানে সাফল্যের কথা ঘোষণা করে জানান, আবারও প্রমাণিত হল যে সামরিক শক্তিতে আমেরিকাই বিশ্বসেরা। যদিও উদ্ধার হওয়া পাইলটদের নাম বা পরিচয় এখনও প্রকাশ করা হয়নি

ঘটনার সূত্রপাত শুক্রবার। মার্কিন বায়ুসেনার একটি ‘এফ-১৫ই স্ট্রাইক ইগল’ (F-15E Strike Eagle) যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ভূপাতিত হয়। সেই বিমানে থাকা দুই পাইলটই শেষ মুহূর্তে ইজেক্ট করে বেরিয়ে আসেন। তাঁদের মধ্যে একজনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও, অন্য পাইলট নিখোঁজ হয়ে যান। এরপরই শুরু হয় তাঁকে খুঁজে বের করার লড়াই। এমনকি ইরান সরকারও ওই পাইলটকে জীবিত ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল বলে জানা যায়।

আরও পড়ুন: “৪৮ ঘন্টার মধ্যে হরমুজ না খুললে…,” ইরানকে মোক্ষম হুমকি ট্রাম্পের! এবার কী হবে?

এই পরিস্থিতিতেই বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় মার্কিন সেনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই উদ্ধার অভিযানে অংশ নেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকশো মার্কিন সেনা। গভীর রাতে তাঁরা গোপনে ইরানের ভূখণ্ডে প্রবেশ করে। অন্ধকারের সুযোগ নিয়ে নিখোঁজ পাইলটের অবস্থান চিহ্নিত করা হয় এবং দ্রুত তাঁকে উদ্ধার করা হয়। গোটা অভিযানই রাতের অন্ধকারে সম্পন্ন হয়, যে কারণে এটিকে ‘নাটকীয়’ বলে বর্ণনা করা হয়েছে।

তবে সবকিছু পুরোপুরি পরিকল্পনামাফিক হয়নি। পাইলটকে উদ্ধার করে ইরান থেকে বেরিয়ে আসার ঠিক আগের মুহূর্তে মার্কিন বাহিনীর উপস্থিতি টের পেয়ে যায় ইরানের সেনা। শুরু হয় তীব্র গুলির লড়াই। কিন্তু সেই সংঘর্ষের মাঝেই উদ্ধারকৃত পাইলটকে নিরাপদে নিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয় মার্কিন বাহিনী। ট্রাম্প জানিয়েছেন, পাইলট আহত হলেও তিনি এখন নিরাপদে আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

শুধু একটি নয়, একই দিনে আরও একটি সফল উদ্ধার অভিযানের কথাও জানিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, শনিবার ইরানে আটকে পড়া দ্বিতীয় এক পাইলটকেও উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় অভিযানের স্বার্থে আগে থেকে বিষয়টি গোপন রাখা হয়েছিল। দুই অভিযানের ক্ষেত্রেই কোনও মার্কিন সেনার প্রাণহানি বা গুরুতর আঘাত লাগেনি বলেও দাবি করেছেন তিনি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888